শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় নতুন হাইকমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশে এসে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সোমবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান তিনি।

 

চেকপোস্ট থেকে ঢকায় রওনা হওয়ার আগে হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে সাংবাদিকদের বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন বাংলাদেশ সীমান্তে আমি এসেছি। আমাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব এবং উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।

 

তিনি বলেন, ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সঙ্গে আরও কীভাবে অংশরীদারিত্ব বাড়ানো যায় সেটি নিয়ে আমি কাজ করব। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরই আমি কথা বলব। এখন কিছু বলা অনুচিত হবে। অন্যথায় মানুষ বলবে আমি বেশি বলে ফেলছি।

 

নতুন ভারতীয় হাইকমিশনারকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী প্রমুখ।

 

সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই কূটনীতিক। বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস এবং বাংলাদেশ-মিয়ানমার ডিভিশনের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু হবে তার। তিনি হবেন ঢাকায় ভারতের ১৭তম হাইকমিশনার।

 

বাংলাদেশে ১৬তম ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গত শুক্রবার বাংলাদেশ ছেড়েছেন। রীভা শিগগিরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023