শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে থানার সামনে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এনডিটিভি ও আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে টিটাগড় থানার সামনে এ ঘটনা ঘটে। তিনি ব্যারাকপুরের ‘বিজেপি স্ট্রংম্যান’ হিসেবে পরিচিত ছিলেন।

 

রোববার রাতে মণীশ টিটাগড় থানার কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার সঙ্গী গোবিন্দ। পরে গুলিবিদ্ধ মণীশকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার ঠিক আগেই রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল যাচ্ছিল। সেই মিছিল চলে যাওয়ার পরই পেছন থেকে বেশ কয়েকটি মোটরবাইক আসে। চালক ও আরোহীদের মুখ ঢাকা ছিল হেলমেট দিয়ে।

 

খুব কাছ থেকে বাইক আরোহী দুর্বৃত্তরা মণীশকে গুলি করে। একাধিক গুলি লাগে মণীশের শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাকে বাঁচাতে গিয়ে ওই সময় গুলি লাগে তার সঙ্গী গোবিন্দের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023