মাত্র ১০ রান দূরে রোহিত, কোহলির বাকি ৮৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক

আইপিএলের এবারের আসরের দশম ম্যাচে আজ (সোমবার) মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টে এখন পর্যন্ত দুইটি করে ম্যাচ খেলেছে মুম্বাই ও ব্যাঙ্গালুরু। দুই দলই জিতেছে একটি করে, হেরেছে অন্যটি। ফলে আজকের লড়াইটি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনও বলা চলে।

 

দুই দলের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে ব্যক্তিগত দ্বৈরথও থাকবে দুই অধিনায়কের মধ্যে। সোমবার রাতের ম্যাচটিতে অসাধারণ দুইটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ও ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। যা ছুঁয়ে ফেলতে রোহিত শর্মার প্রয়োজন মাত্র ১০ রান এবং কোহলির খেলতে হবে ৮৫ রানের ইনিংস।

 

আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১৯০ ম্যাচ খেলে ৩১.৭৮ গড় ও ১৩১.০৩ স্ট্রাইকরেটে ৪৯৯০ রান করেছেন রোহিত। আর মাত্র ১০ রান করতে পারলেই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মালিক হবেন রোহিত। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি (৫৪২৭) ও সুরেশ রায়না (৫৩৬৮)। এছাড়া কাছাকাছি রয়েছেন ডেভিড ওয়ার্নার (৪৭৪৮)।

 

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক

১/ বিরাট কোহলি – ১৭৯ ম্যাচে ৫৪২৭ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ১১৩

২/ সুরেশ রায়না – ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০০*

৩/ রোহিত শর্মা – ১৯০ ম্যাচে ৪৯৯০ রান, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০৯*

৪/ ডেভিড ওয়ার্নার – ১২৮ ম্যাচে ৪৭৪৮ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ১২৬

৫/ শিখর ধাওয়ান – ১৬১ ম্যাচে ৪৬১৪ রান, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯৭*

 

রোহিতের মাইলফলকটি স্রেফ আইপিএলে সীমাবদ্ধ হলেও, কোহলি অপেক্ষায় আছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ৯ হাজার পূরণ করার। এখনও পর্যন্ত কুড়ি ওভারের ক্রিকেটে ২৮৩ ম্যাচ খেলে ৮৯১৫ রান করে ফেলেছেন কোহলি। আর ৮৫ রান করতে পারলেই বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন কোহলি। এই ফরম্যাটে সর্বোচ্চ ১৩২৯৬ রান রয়েছে ক্রিস গেইলের।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক

১/ ক্রিস গেইল – ৪০৪ ম্যাচে ১৩২৯৬ রান, সেঞ্চুরি ২২, সর্বোচ্চ ১৭৫*

২/ কাইরন পোলার্ড – ৫১৪ ম্যাচে ১০২৩৮ রান, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০৪

৩/ ব্রেন্ডন ম্যাককালাম – ৩৭০ ম্যাচে ৯৯২২ রান, সেঞ্চুরি ৭, সর্বোচ্চ ১৫৮*

৪/ শোয়েব মালিক – ৩৮৯ ম্যাচে ৯৯০৬ রান, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯৫*

৫/ ডেভিড ওয়ার্নার – ২৮৪ ম্যাচে ৯৩১৮ রান, সেঞ্চুরি ৮, সর্বোচ্চ ১৩৫*

৬/ অ্যারন ফিঞ্চ – ২৮৯ ম্যাচে ৯০৮৮ রান, সেঞ্চুরি ৮, সর্বোচ্চ ১৭২

৭/ বিরাট কোহলি – ২৮৩ ম্যাচে ৮৯১৫ রান, সেঞ্চুরি ৫, সর্বোচ্চ ১১৩

 

মুম্বাই ইন্ডিয়ানসের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সুর্যকুমার যাদভ, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ।

 

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, দেবদূত পাড্ডিকাল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জশ ফিলিপ, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, মোহাম্মদ সিরাজ, ইয়ুজভেন্দ্র চাহাল এবং নবদ্বীপ সাইনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023