শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে কয়লা খনিতে ১৬ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির ভেতরে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও একজনের অবস্থা গুরুতর।

 

চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, আজ রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।  খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। এতে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিজিয়াং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই ঘটনার কারণ অনুসন্ধান চলছে। চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে সেটি চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়।

 

চীনে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটছে। খনিগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে এক খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান ১৪ জন শ্রমিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023