শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মসজিদে বিস্ফোরণ: প্রধানমন্ত্রীকে ৬ অনুরোধ জানিয়ে স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে ৬টি অনুরোধ  জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে নিহতদের পরিবার।

 

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে এ স্মারকলিপি তুলে দেন পরিবারের সদস্যরা। এতে স্বজনহারা পরিবারের পক্ষ থেকে সম্মিলিতভাবে ৬টি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হল- ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপার্জনক্ষম ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা, স্বামীহারা নারীদের সরকারের বিধবা ভাতার আওতায় আনা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মসজিদের পূর্ণ সংস্কার করে দ্রুত নামাজের ব্যবস্থা করা, মসজিদ সংলগ্ন রাস্তাদ্বয় মেরামত করা, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

 

এ বিষয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, তারা প্রধানমন্ত্রীর কাছে ৬টি দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন। আমি সেটি গ্রহণ করেছি। আমরাও চেষ্টা করছি জেলা পর্যায়ে ব্যবসায়ীদের মাধ্যমে হতাহতদের পরিবারদের জন্য কিছু করতে। ব্যক্তিগতভাবেও অনেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাদের দাবিগুলোও বিবেচনা করে দেখা হবে।

 

গত ৪ সেপ্টেম্বর মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে এখন ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023