বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস পিছিয়ে গেছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সূচি। সব ঠিক থাকলে যেটি হওয়ার কথা ছিল গত মার্চে, সেটি এখন পরিবর্তিত সূচিতে শুরু হতে যাচ্ছে আগামী মাসে।

 

অক্টোবরের ৮ তারিখ বলিভিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়ার লড়াই শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এর পাঁচদিন পর পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এবারের সূচিতে এ দুই ম্যাচই রয়েছে তাদের।

 

বিশ্বকাপ বাছাইয়ের এ দুই ম্যাচের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। যেখানে ফেরানো হয়েছে প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতানো রদ্রিগোকে।

 

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো)

 

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)

 

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনিহো (বার্সেলোনা)

 

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023