শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ত্রিমুখী সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।

 

 

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সকলেই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতদের পরিচয় জানতে পারেনি।

 

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে শিশুর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস।

 

ওই সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সকল যাত্রী নিহত হয়। পরবর্তীতে পুলিশ ও দমকল ইউনিট অ্যাম্বুলেন্সের মধ্যে আটকে পড়া মরদেহ বের করে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023