এবার করোনায় সংক্রমিত এমবাপে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক

নেইমারসহ ছয় সতীর্থের পর এবার প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়েছেন পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ফরাসি ক্লাবটির সপ্তম খেলোয়াড় হিসেবে ছোঁয়াচে ভাইরাসটিতে আক্রান্ত হলেন এই ফরোয়ার্ড।

 

 

এমবাপে এখন আছেন জাতীয় দল ফ্রান্স শিবিরে। তাই স্বাভাবিকভাবেই উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ফ্রান্সের এই ফরোয়ার্ড।

 

এদিকে দেশটির ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দল ছেড়ে তিনি বাসায় ফিরে গেছেন।

 

শন্স লিগে গত শনিবার সুইডেনের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এমবাপে। তাকে হারানো ফ্রান্সের জন্য তাই বড় ধাক্কা। প্যারিসে মঙ্গলবার মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া।

 

এই নিয়ে পিএসজির মোট সাত জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে আছেন নেইমার, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023