শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বেলারুশ প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে জনসমুদ্র রাজধানী মিনস্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

নির্বাচনে কারচুপির অভিযোগে প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বেলারুশ। নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী মিনস্ক। খবর আল-জাজিরা ও বিবিসির।

 

বিক্ষোভ না করতে নিরাপত্তা বাহিনীর হুঁশিয়ারি সত্ত্বেও লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে। এ সময় তারা লাল-সাদা পতাকা হাতে ‘চলে যাও/তুমি একটা ইঁদুর’ স্লোগান দিতে থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলগা চেমোদানোভা জানান, রাজধানী মিনস্কসহ বেলারুশের প্রধান প্রধান শহরে রবিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় ট্রাক্টর কারখানার সামনে পুলিশ একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিলে কয়েকজন আহত হয়।

 

টানা ২৬ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোকে অনেকেই ইউরোপের শেষ স্বৈরশাসক বলেন। সিকি শতাব্দী ধরে ক্ষমতায় থাকার পর এই প্রথম বিপুল চ্যালেঞ্জের মুখে তার সাম্রাজ্য।

 

গত ৯ আগস্ট বেলারুশে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়ে আবারও নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী সভেৎলানা তিখানোভস্কায়া পেয়েছেন মাত্র ১০.১২ শতাংশ ভোট।

 

ভোটের এই বিপুল ব্যবধান নিয়েই প্রশ্ন তুলেছেন বেলারুশের সাধারণ মানুষ। কারণ ইতিপূর্বে বিভিন্ন জরিপে দেখা গেছে পরাজিত প্রার্থী সভেৎলানা তিখানোভস্কায়ারও বিপুল জনসমর্থন রয়েছে দেশটিতে। কিন্তু নির্বাচনের ফলাফল যেন ঠিক তার উল্টো।

 

স্বাভাবিকভাবেই নির্বাচনের এমন অস্বাভাবিক ফলাফল মেনে নিতে নারাজ বেলারুশিয়ানরা। বিতর্কিত নির্বাচনকে ঘিরে বাড়তে শুরু করে গণ-অসন্তোষ। ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজধানী মিনস্কসহ দেশের বিভিন্ন শহরে চলতে থাকে বিক্ষোভ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023