শিরোনাম :
বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ১১ ঘণ্টা আজ যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা! সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ

হাওরে ঘুরতে গিয়ে নৌকাডুবি, নিহত ১৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ঘুরতে এসে নৌকাডুবে ১৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালী কান্দা নামক স্থানে এঘটনা ঘটে।

 

 

নিহত ১৭ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫ নম্বর চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকা ডুবিতে ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ৩১ জনকে উদ্ধার করা হয়েছে, তারা সবাই ভালো আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023