শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঈদে হিলি বন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

 

বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে।

 

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত একটানা ছয়দিন এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

 

এদিকে বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, শুধু ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ শুরু হবে। এসময় ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্য রাজস্ব পরিশোধ করে খালাস করে নিতে পারবেন। আমাদের অতিরিক্ত ছুটি নেওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023