স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন এবং জাতীয় দুর্যোগ করোনা পরিস্থিতি মোকাবিলায় বগুড়া জেলা দোকান মালিক ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। রবিবার (১৪-০৬-২০) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বগুড়ার বিভিন্ন শপিংমল ও মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শহরের বিভিন্ন মার্কেটের দোকান মালিকদের সম্মতিতে মোঃ আব্দুল মান্নান আকন্দকে আহবায়ক, আনোয়ার হোসেন রানা এলএলবিকে সদস্য সচিব, মোঃ মাহমুদুর রহমান মিথুন,আব্দুল মতিন সরকার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামিম সরকার, আজিজুর রহমান লিটনকে যুগ্ম আহবায়ক, দীপক রায় দীপু দফতর সচিবসহ ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন রাশেদ খন্দকার চপল(সরিফ উদ্দিন মার্কেট), মনির হোসেন খান(রানার প্লাজা), ফিরোজ খান(নিউ মার্কেট), লুৎফর রহমান(আলামিন কমপ্লেক্স), রেজাউল করিম রিয়াদ(কালিতলা বনিক সমিত), মাসুদুর রহমান বিপ্লব(কড়িতলা মার্কেট), মোমিনুর রশিদ সাইন(পার্করোড বনিক সমিতি), ফিরোজ আহম্মেদ(রানার প্লাজা), শামিম খান(হর্কাস মার্কেট), শাহীন মন্ডল(আলামিন মার্কেট), শামছুজোহা শান্ত (কম্পিউটার মার্কেট), হাসান হামিদুর রহমান রাজু (সরিফ মার্কেট), শেখর রায়(টিএমএসএস মার্কেট), হুমায়ন কবির গেদা(আল-আমিন হর্কাস মার্কেট),বাবুল হোসেন(বানু নিউ মার্কেট), আব্দুল হামিদ কাজল (হর্কাস মার্কেট), রেজাউল করিম(সোহান সুপার মার্কেট), ওহাব খান কাজল (আহম্মেদ নিউ মার্কেট), ও মোস্তাফিজুর রহমান রস্তম।