শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে পথচারীদের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার দিলেন আ’লীগ নেতা রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
করোনা সংক্রমণ থেকে রক্ষায় সচেতনতা বাড়াতে বগুড়ার নন্দীগ্রামে হাতে মাইক নিয়ে রাস্তায় নেমেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অনোয়ার হোসেন রানা এলএলবি। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন অলিতে-গলিতে সচেতনতামূলক মাইকিং, পথচারীদের মধ্যে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন তিনি।

 

পৌরসভার ওমরপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত এক পথসভায় এলএলবি রানা বলেন, করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন জনসচেতনতার কাজ চালিয়ে যাচ্ছে। সচেতনতা বাড়াতে করোনার শুরু থেকে মাঠে আছি। সাধ্যমতো খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা করছি। এই মহামারী থেকে রক্ষা পেতে নিজেদের সচেতন হতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি না করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। মহামারীর এই সময়ে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।

 

জেলা আওয়ামী লীগ নেতা ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, করোনা পরিস্থিতিতে যেকোন প্রয়োজনে মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন। এতে শুধু নিজের নয় পরিবারের সুরক্ষাও নিশ্চিত হবে। কারণ এ ভাইরাসে আপনি নিজে আক্রান্ত হলে আপনার থেকে প্রথম আপনার কাছের মানুষেরাই আক্রান্ত হবে। তাই নিরাপত্তা নিশ্চিত করে সচেতন হতে হবে। ঘর থেকে বের হবার আগেই মাস্ক পরে নিন। এছাড়া নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেন এই নেতা।

 

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মখলেছুর রহমান, ফেরদৌস আলম, কাউন্সিলর কালিপদ রায়, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, আল-জাহিদ, আকাশ প্রমূখ।

উল্লেখ্য, করোনার শুরু থেকেই নন্দীগ্রাম ও কাহালু উপজেলা তথা বগুড়া-৪ আসনের কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা থেকে শুরু করে আর্থিক অনুদান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023