শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় মিস্টার হত্যায় যুবলীগ নেতা আলহাজ্ব শেখসহ ১২জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ ওরফে মিস্টার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগ নেতা আলহাজ্ব শেখসহ ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। নিহত আবু হানিফ মিস্টারের বাবা আরমান আলী বাদী হয়ে শনিবার রাতে শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহারে আসামীর তালিকায় জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি (অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত নতুন কমিটিরও সহ-সভাপতি) আলহাজ্ব শেখকে এক নম্বরে রাখা হয়েছে। তবে আসামীর তালিকায় ৪/৫জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এজাহারে হত্যাকাণ্ডে সুস্পষ্ট কোন কারণ উল্লেখ করা হয়নি। শুধু ‘পূর্ব শত্রুতা’র কথা বলা হয়েছে। অবশ্য মামলা হলেও রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাকপালা এলাকার একটি মসজিদে প্রবেশের মুহুর্তে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টারের ওপর চড়াও হয়। তারা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

ওই হত্যাকাণ্ডের পর পরই বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ মিস্টারের বিরুদ্ধে ৪টি হত্যাসহ ৯টি মামলা ছিল। ময়না তদন্ত শেষে শুক্রবার রাতে এশার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত আবু হানিফ মিস্টারের বাবা শনিবার রাতে শাজাহানপুর থানায় গিয়ে এজাহার দাখিল করেন। তিনি বলেন, এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023