শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সদর উপজেলার খামারকান্দি এলাকায় পিকআপ চাপায় ২ জন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।

 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ভোরে ঘুম থেকে উঠে ওই এলাকার একটি সড়কের পাশে বসেছিলেন দেলোয়ার হোসেন ও দুলাল হোসেন। তখন একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এ ঘটনায় পিকআপের চালক-হেলপার পালিয়ে গেছে।

 

স্থানীয় বাসিন্দা হাতেম আলী জানান, নিহত দেলোয়ার হোসেন দরজির ও দুলাল হোসেন কৃষিকাজ করতেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023