শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় করোনা উপসর্গে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির এক ঘন্টা পর মারা গেলেন এক নারী। ১৯ বছর বয়সী ওই নারীর শ্বশুরবাড়ি ঢাকায় এবং বাবার বাড়ি নওগাঁর বদলগাছীতে। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রোববার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও)  ডা. শফিক আমিন কাজল।

ডা. কাজল জানান, ৭ মাসের অন্তঃসত্ত্বা মারা যাওয়া ওই নারী ঢাকা থেকে ফিরেছেন। তিনি ৫দিন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। পরে জ্বর ও শ্বাসকষ্টের তীব্রতা বাড়লে রোববার রাত সাড়ে ৮টা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হোন। সেখানকার চিকিৎসকেরা করোনার উপসর্গ থাকায় রাত সাড়ে ৯টায় মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করেন।  ভর্তি করা  হলে এক ঘন্টা পর তার মৃত্যু হয়।

 

ডা. কাজল আরও জানান, মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সাথে লাশ দাফনের জন্য  জীবানুমুক্ত ও জানাজা করে বাবার বাড়ি নঁওগা বদলগাছীতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023