শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আদমদীঘিতে ‘দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত’ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছে।

 

রোববার রাত ১১টার দিকে উপজেলার মুরইল-নসরতপুর সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘির বিনাহালী গ্রামের ফুলবর রহমানের ছেলে মাসুদ রানা (২৮), কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪) ও দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর সাখিদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ সোহেল।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, রাতে তারা ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্বপাশের্ একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিম। এসময় তাদের কাছ থেকে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধার করা হয়।

 

ওই তিন জনের নামে আদমদীঘি, দুপচাঁচিয়া, কাহালুসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023