নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার রণবাঘা এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোর জেলার গোকুল নগর পারখোলা বাড়ীয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সবুজ ওরফে দুলাল (৩০), একই গ্রামের হোসেন আলীর ছেলে মামুন ওরফে বুশ (৩০) ও চকরাম হাট মোল্লা গ্রামের হামিদ ব্যাপারীর ছেলে হাবিব হোসেন (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবিরের নেতৃত্বে এসআই সুবোধ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে রনবাঘা এলাকায় চেক পোষ্ট বসিয়ে কালো রংয়ের পালসার মটর সাইকেল তল্লাসী করে সিটের নীচ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, তিন কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।