শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে জব্দকৃত চাল কর্মহীন পরিবারে বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে র‌্যাবের অভিযানে জব্দকৃত ২ হাজার ৬১০ কেজি চাল কর্মহীন ২৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। আদালতে আবেদন করার পর নির্দেশ পেয়ে চালগুলো শুক্রবার দুপুরে নন্দীগ্রাম থানা চত্বর থেকে কর্মহীনদের মাঝে বিতরণ করা হয়। সেই সাথে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রীও বিতরণ করা হয়।

 

কর্মহীন ও অসহায় মানুষের মাঝে চাল, লাচ্ছা সেমাই বিতরণ করেন জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা প্রমুখ।

 

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, গত ১১ এপ্রিল রাতে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মোট ১৬৮ বস্তা চালসহ নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও তার সহযোগী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে উদ্ধার হওয়া চাল পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের আবেদন জানায় জেলা পুলিশ বিভাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশনা প্রদান করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023