শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় ১৪শ’ কেজি চোরাই তারসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ১৪শ’ কেজি হাই ভোল্টেজ বিদ্যুৎ এর তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কাহালু উপজেলার যথাক্রমে বীরকেদার খা পাড়ার কোরবান আলীর ছেলে আমজাদ হোসেন(৫৩) এবং সাকোহালী এলাকার কাশেম আলীর ছেলে তসলিম(৪২) ওরফে টুটুল। বুধবার রাত ৩টার দিকে কাহালুর ইন্দুখুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামীদের চোরাই তার বহন করা একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

 

 

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিকে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় পল্লী বিদ্যুৎ এর চুরি যাওয়া ১৪শ’ কেজি তার উদ্ধার করা হয়।

 

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে তার চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে কাহালু থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023