শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্বাস্থ্যবিধি না মানায় বগুড়া ‘হঠাৎ মার্কেট’বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ‘হঠাৎ মার্কেট’ নামে রেল লাইনের ওপর গড়ে ওঠা অস্থায়ী মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম জানান, কেনা-কাটার সময় ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের ওই মার্কেটটি মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে রেল লাইনের ওপর প্রায় দুই যুগ আগে একদিন হঠাৎ করেই অর্ধশত ক্ষুদে ব্যবসায়ী পুরাতন কাপড়ের দোকান খুলে বসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা ওই মার্কেটে ট্রেন চলাচলের সময়টুকু দোকানগুলো সরিয়ে নেওয়া হয়। স্বল্প মূল্যে কেনা-কাটা করা যায় বলে দিন দিন অবৈধভাবে গড়ে ওই মার্কেটের বিস্তৃতি বাড়তে থাকে। এমনকি ট্রেন চলাচলের সময়ে একাধিক হতাহতের ঘটনাও সেখানে ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার অভিযান চালিয়েও মার্কেটটি বন্ধ করতে পারেননি।

করোনা পরিস্থিতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় এবার হঠাৎ মার্কেটে দোকানের সংখ্যা আরও বেড়ে যায়। ঈদের মৌসুম ঘনিয়ে আসায় সেখানে কেনা-কাটা করতে আসা লোকজনের ভিড়ও বাড়তে শুরু করে। ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্য বিধি মানছেন না বলে অনেকেই ‘হঠাৎ মার্কেট’ বন্ধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি শুরু করেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, তিনি সকাল ১০ টা থেকে হকার্স মার্কেট, পাশের কড়িতলা মার্কেট ও রেললাইনের ওপর গড়ে ওঠা হঠাৎ মার্কেট পর্যবেক্ষণ করা শুরু করেন। তিনি বলেন, হকার্স মার্কেট ও কড়িতলা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তাদের মার্কেটে ভিড় কমানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। কিন্তু উন্মুক্ত ‘হঠাৎ মার্কেটে’ এ ধরনের কোন ব্যবস্থাই চোখে পড়েনি। এমনকি ওই মার্কেটের দোকান মালিকদের কোন সংগঠন বা তাদের নেতৃবৃন্দকেও পাওয়া যায়নি। তাই জনস্বার্থে মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মার্কেটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023