শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঢাকায় করোনাতে প্রাণ হারানো পুলিশ কর্মকর্তার দাফন বগুড়ায় সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

ঢাকায় কর্মরত অব্স্থায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান তালুকদারের দাফন বগুড়ার শাজাহানপুরে সম্পন্ন হয়েছে। নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৮টার দিকে শাকপালা এলাকায় দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত এই উপ-পরিদর্শকের মরদেহ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ১১ মে মজিবুর রহমানের করোনা পজিটিভ হওয়ার পর তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা শারীরিক অবস্থার অবণতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সোমবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান এই পুলিশ কর্মকর্তা। পুলিশের ব্যবস্থাপনায় সন্ধ্যায় তার মরদেহ বগুড়ায় পৌঁছায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মজিবুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয় প্রয়াত এই পুলিশ কর্মকর্তার প্রতি। পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং তার নিকটাত্মীয়রা জানাজায় অংশ নেন। জানাজা শেষে শাকপালা দীঘির পাড়কবরস্থানে দাফন করা হয় মজিবুর রহমান তালুকদারকে।

মজিবুর রহমানের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা গ্রামে বসবাস করতেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনা যুদ্ধে প্রাণ হারালেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023