স্টাফ রিপোর্টার, বগুড়া
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ইমরুল কায়েসের প্রত্যক্ষ সহযোগিতায় এবং উৎসর্গ বগুড়া জেলা শাখার উদ্যাগে ১০০ খেটে খাওয়া হত দরিদ্র পরিবারের মাঝে চাল, সেমাই চিনিসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উৎসর্গ বগুড়া জেলার সভাপতি তৌহিদ আহমেদ উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন । তিনি মুক্তজমিনকে জানান, করোনা মহামারী পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় অনেকে কষ্টের সাথে তাদের জীবন যাপন করছেন। এসব অসহায় দরিদ্র পরিবারের কথা ভেবে উৎসর্গ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা সাহায্যের জন্য এগিয়ে আসে’। এসময় আরো উপস্থিত ছিলো উৎসর্গ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন, যুগ্ম সাধারণসম্পাদক রাব্বী, স্বেচ্ছাসেবক আসাদুল, সাঈফি, ফরিদ, অনÍর, নাফিজসহ আরো অনেকে।