শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া কারাগার থেকে ৮৮ জন বন্দির মুক্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে বগুড়া কারাগার থেকে ৮৮ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তে  শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেয়া হয়। বগুড়া জেল সুপারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে প্রথম দফায় বগুড়া কারাগার থেকে আরও ১১ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ জন বন্দিকে মুক্তি দেয়া হলো।

 

বগুড়া কারাগারের জেলার মো: শরিফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেয়া হচ্ছে। যাদের মুক্তি দেয়া হচ্ছে তারা সবাই লঘুদন্ডে দন্ডিত। শূন্য থেকে তিনমাস, আবার তিনমাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের মুক্তি দেয়া হচ্ছে। কারাগার সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে দেশের কারাগারগুলোতে চাপ কমাতে কয়েকটি ধাপে মোট ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেয়া হচ্ছে। শুধু বগুড়ায় নয়, সারাদেশেই তালিকাভূক্ত কারা বন্দিদের মুক্তি দেয়া শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023