শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকল উপজেলা পর্যায়ে কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া পৌরসভা, কাহালু, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্রাণ কমিটির আহ্বায়ক মজিবর রহমান মজনু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব রাগেবুল আহসান রিপু।

 

ত্রাণ সামগ্রীতে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি আটা, ০.৫ লিটার সয়াবিন তৈল ও ০.৫ কেজি লবণ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল উপজেলায় বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৪০০০ পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, এড. জাকির হোসেন নবাব, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আব্দুল মান্নান, ওবায়দুল হাসান ববি, আব্দুস সালাম, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023