শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশের সবচেয়ে লম্বা ও বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী আর নেই। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন জিন্নাত। সেখানে থাকা অবস্থায় সোমবার রাত সাড়ে তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

চমেক হাসপাতালের অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, নিউরো-সার্জারি বিভাগে আনার আগে থেকেই জ্ঞান ছিল না জিন্নাত আলীর। তার মস্তিস্কে টিউমারটি এতোই বড় ও জটিল অবস্থায় ছিল যে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা সম্ভব ছিল না। আর জ্ঞান ফেরেনি তার।

 

কক্সবাজারের বাসিন্দা জিন্নাত তুরস্কের সুলতান কোশেনের পরেই বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি ছিলেন। তার বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। তার বাবার নাম আমির হামজা। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান।

 

১৯৯৬ সালে জন্ম নেয়া জিন্নাতের যখন ১১ বছর বয়স তখন থেকেই শরীরের উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।

 

প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023