শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে শিলাবৃষ্টি ফসলের ক্ষতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে উপজেলার এত ভরতেতুলিয়া, ভড়-মাজগ্রাম, রুপিহার, রায়পাড়া, নামুইটসহ বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি শুরু হয়। এই শিলাবৃষ্টি দেখে গ্রামের লোকজন আতিঙ্কিত হয়ে পড়েন। শিলাবৃষ্টিতে বিভিন্ন গ্রামে পড়ে আছে বড় বড় শিল, যার আঘাতে শতাধিক বসতঘরের টিন ছিদ্র হয়ে গেছে। ক্ষতি হয়েছে আম, লিচুসহ বোরো ধানের। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

ভাটরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম বলেন, ভরতেতুলিয়া এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বলেন, নন্দীগ্রাম উপজেলায় ২০ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। শিলাবৃষ্টির কারণে ধানসহ বিভিন্ন ফসলের কিছুটা ক্ষতি হতে পারে। তবে আর কোনও প্রাকৃতিক দুর্যোগ না হলে কাটা-মাড়াইয়ের কাজ শেষে কৃষকরা ভালোভাবেই ফসল ঘরে তুলতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023