শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বেতনের দাবিতে ফের শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কমলাপুরে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারাখানার (গার্মেন্টস) শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা গার্মেন্টেসের সামনের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে ৬ থেকে ৭০০ শ্রমিক দক্ষিণ কমলাপুর বিন্নি গার্মেস্টেসের সামনে জড়ো হতে থাকে। পরে তারা কারখানা বন্ধ থাকায় রাস্তায় বিক্ষোভ করে নানা শ্লোগান দিতে থাকে।

 

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, সরকার সব শ্রমিককে বেতন দিতে বললেও কেন এই গার্মেন্টেসের বেতন হয়নি তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলাপ করছি। শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার সব ধরনের ব্যবস্থা করবো।

 

বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে সুইং অপরাটের রাশেদা বলেন, করোনার জন্য মার্চের শেষ দিকে কারখানা বন্ধ করে দেওয়া হয়। ওই সময় মালিকপক্ষ বলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেবে। কিন্তু কয়েকদিন ধরে শ্রমিকরা বেতন নিতে আসলেও তারা বেতন দিচ্ছেন না। এ কারণে আমরা রাস্তায় নেমেছি।

 

তিনি আরও জানান, কারখানা এখন বন্ধ। কাজ নেই। আমরা কী খেয়ে বাঁচবো। অথচ বেতন পেলে কিছুটা হলেও রক্ষা পাওযা যেতো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023