শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি-কালবৈশাখীরসহ আবহাওয়া অফিসের ভয়াবহ সতর্কবার্তা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের মধ্যেই দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টি-কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সেই এলাকাগুলোর নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেওয়া হয়েছে কালবৈশাখীর পূর্বাভাস।

 

 

বুধবার অধিদফতরের ওয়েসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের জেলাগুলো, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও ঢাকার আশপাশে অঞ্চলগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

বর্ষার মৌসুম চলে আসায় সারাদেশেই ধীরে ধীরে বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ের ব্যাপ্তি বাড়ছে। কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে শিলা বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টিপাত, ভূমিধস কিংবা সামুদ্রিক ঝড়ের কোনো সতর্কতা নেই।

 

আগামী শুক্রবার নাগাদ এই অবস্থা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে আগামী ৫দিনে অবস্থার তেমন পরিবর্তন দেখছে আবহাওয়া অধিদফতর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023