নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি। শনিবার বিকেলে তার নিজ উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ড, উপজেলার রণবাঘা, চাকলমা, বিজরুলসহ বিভিন্ন স্থানে হতদরিদ্র ভ্যান-রিক্স্রা চালকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও করোনা ভাইরাস থেকে সরক্ষিত থাকার জন্য জীবণু নাশক ওষুধ ছিটানো হয়।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই জনতার পাশে রয়েছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বগুড়ার নন্দীগ্রামে শহর থেকে বাজার ও গ্রামে গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম করছেন তিনি। অসহায় ও দিনমজুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়াসহ করোনা থেকে সুরক্ষায় লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম চালাচ্ছেন আ’লীগ নেতা রানা।