শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া শেরপুরে সড়কে ঝরল ২ প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসচালক কক্সবাজারের রমিজ আহম্মেদের ছেলে মজিবুর রহমান (৩০) ও শেরপুর উপজেলার ছোনকা দক্ষিণপাড়ার মৃত আরজ আলী ছেলে আজগর আলী (৬০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজারের অদূরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

অপরদিকে এই দুর্ঘটনার কিছুক্ষণ পর বাসকে সাইড দিতে গিয়ে ঢাকাগামী বাঁশবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাঁশের নিচে চাপা পড়েন পথচারী আজগর আলী। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করেন।

 

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রতন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023