শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নন্দীগ্রামে পুলিশের লিফলেট বিতরণ, আরো ৬জন হোম কোয়ারেন্টাইনে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে করোনো ভাইরাস আক্রান্ত সন্দেহে সদ্য বিদেশ ফেরত আরো ৬ জনকে নিজ বাড়িতেই ‘হোম কোয়ারেন্টাইনে‘ রাখা হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৮ জনকে নিজ বাড়িতেই ‘হোম কোয়ারেন্টাইনে‘ রাখা হলো। শনিবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত ১৩ মার্চ কুয়েথ থেকে ফেরা নন্দীগ্রাম উপজেলার নিনগ্রামের হাবিবুর রহমান (৬২), একই তারিখে ওমান থেকে ফেরা সিংজানি গ্রামের সজিব হোসেন (২৬), গত ১১ মার্চ দিল্লি থেকে ফেরা আব্দুল হালিম (৪০), গত ৯ মার্চ মালয়েশিয়া থেকে ফেরা ভরতেতুলিয়া গ্রামের লিটন হোসেন (৩২), গত ৮ মার্চ পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফেরা নন্দীগ্রামের রফিকুল ইসলাম (২৭) ও ভাটগ্রামের নিভা খাতুন (২৫) কে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে‘ রাখা হয়েছে।

 

 

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনা ভাইরাস ঝুঁকির কারণে শনিবার পর্যন্ত ৮ জনকে হোম কায়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারা সুস্থ্য রয়েছেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে মহাসড়কের বাসষ্ট্যান্ড এলাকায় থানা পুলিশের উদ্যোগে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনে ও দোকানে লিফলেট বিতরণ করেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা, এসআই ফারুক হোসেন পি.পি.এম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023