শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বগুড়ায় দু’দলের ‘গোলাগুলিতে’ ২০ মামলার আসামি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুই সন্ত্রাসী দলের ‘গোলাগুলিতে’ কবির হোসেন মিনকো (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত সোমবার (৯ মার্চ) রাতে শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। মিনকোর বিরুদ্ধে ৬টি হত্যা ও চাঁদাবাজীসহ অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মঙ্গলবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। পুলিশ জনায়, মিনকো বগুড়া শহরের চকফরিদ কলোনির আজিজুল হকের ছেলে। গত বছরের জানুয়ারিতে সে অস্ত্রসহ গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিল। ৪-৫ মাস আগে জামিনে ছাড়া পেয়ে আবারও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে মিনকো। তার অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এসব ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় ৬টি জিডি হয়।

 

পুলিশ কর্মকর্তারা জানান, বগুড়া শহরের মালতিনগর ভাটকান্দি ব্রিজ এলাকায় সোমবার রাত দেড়টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তারা সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিশ্চিত হওয়া যায়, লাশটি শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন মিনকোর। ঘটনাস্থলে ৮ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, একটি ওয়ার শুটার গান, একটি বড় চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায় সদর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মিনকোর লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023