শিরোনাম :
বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

রংপুরের মিঠাপুকুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০

রংপুর প্রতিনিধি

কলাগাছের পাতার ছায়া নিয়ে বিরোধের জেরে রংপুরের মিঠাপুকুরের বালারহাটের সংগ্রামপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে তারই আপন বড় ভাই নিহত হয়েছেন। নিহত বড় ভাইয়ের নাম আফসার আলী। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। ছোট ভাইয়ের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির পর আফসার আলী মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই এলাকার মৃত মমিন উদ্দিনের ছোট ছেলে দেলোয়ার হোসেনের জমিতে বড় ছেলে সাবেক পুলিশ সদস্য আফসার আলীর কলা গাছের ছায়া পড়ে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই আফসার আলীকে লাঠি দিয়ে পেটানো শুরু করে ছোট ভাই দেলোয়ার। একপর্যায়ে বড় ভাইকে পেটানোর কাজে অভিযুক্ত দেলোয়ারের সাথে যোগ দিয়ে পেটাতে থাকেন দেলোয়ারের স্ত্রী রেখা এবং পুত্রবধূ আতিকা। এতে গুরুতর আহত হলে বড় ভাই আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ। ঘটনার পরপরই পালিয়ে গেছে ছোট ভাই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বলছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

মিঠাপুকুর থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করার পাশাপাশি প্রয়োজনীয় প্রাথমিক তদন্ত করেছি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023