শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নন্দীগ্রামে সরকারি অফিসসহ জুয়েলার্সে দূর্বৃত্তদের হানা : মালামাল উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে একটি সরকারি অফিস ও চারটি ব্যবসা প্রতিষ্টানে দুর্বৃত্তরা হানা দিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নন্দীগ্রাম পৌর শহরের শহীদ আকরাম সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুর্বৃত্তদের একজনকে একটি পিকআপসহ আটক করেছে।জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নন্দীগ্রাম পৌর শহরের শহীদ আকরাম সড়কে প্রাণি সম্পদ অফিসের পিছনের জানালা কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে।

 

 

এরপর আলমারীর তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল বলেন, দুর্বৃত্তরা অফিস থেকে ২টি মনিটর, ১টি স্ক্যানার ও প্রজেক্টর নিয়ে গেছে।প্রাণি সম্পদ অফিস সংলগ্ন কামাল সুপার মার্কেটে অবস্থিত সৌদি জুয়েলার্সের মালিক আবুল কালাম আজাদ বলেন, দুর্বৃত্তরা তার দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর প্রায় ১৫ লাখ টাকা মুল্যের সোনার গহনা লুট করে।

এছাড়াও একই সময়ে মার্কেট সংলগ্ন পার্থিব প্রাঙ্গনে আপন জুয়েলার্স, সাবিত্রী জুয়েলার্স ও বিসমিল্লাহ টাইলস ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তবে এসব জুয়েলার্স থেকে রুপা ও চাদনীর কিছু মুল্যবান গহনা নিয়ে গেছে। তবে বিসমিল্লাহ টাইলসে মালামাল তছনছ করলেও কিছু নিতে পারেনি।

 

 

এদিকে রাত তিনটার দিকে দোকানের সিন্দুক ভাঙ্গার শব্দ পেয়ে মার্কেট সংলগ্ন বাসা থেকে এক ব্যক্তি থানা পুলিশকে বিষয়টি জানায়। এরপরই পুলিশ সেখানে পৌছিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারপর পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে। ভোর রাতের দিকে বেড়াগাড়ি এলাকা থেকে একটি পিক আপসহ (বগুড়া ন-১১-০২৬৭) একজনকে আটক করে। পরে ওই পিকআপ থেকে প্রাণি সম্পদ অফিসের দুইটি মনিটর ও স্ক্যানার উদ্ধার করা হয়।

 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। চুরিকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023