শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম(৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)। সোমবার দুপুরে কাহালু রেল স্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, ফেলানী বেগম কাহালু রেলওয়ে স্টেশনর অদূরে বটতলায় রেল লাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করেন। দুপুর পৌনে ২টার দিকে ঢাকাগামী লালমনী এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে রাজ বাবু আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যান।

 

এ সময় তার মা বিষয়টি জেনে ছেলেকে বাঁচাতে গেলে দু’জনই ট্রেনে কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে মারা যান। পরে কাহালু থানা-পুলিশ নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দু’জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা ওই পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023