শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে পাট ও পাটপণ্যের উৎপাদন ও অভ্যান্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং পন্যেপাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।। সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্ত, বস্ত্র ও পাট মন্ত্রনালয় শেরপুর এবং বগুড়া প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা ভেটেরিনারি সার্জন পিএএ ডা. মোঃ রায়হান, কৃষি স¤প্রসারন অফিসার ছামিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, সমাজসেবা অফিসার ওবায়দুল হক, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল হমিদ, সেমি অটো রাইচ মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ, কর্মকর্তা/ কর্মচারি শিক্ষকবৃন্দ।