শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

টানা তিন দিন ঝরবে বৃষ্টি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি জানুয়ারি মাসের শেষ তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

আবহাওয়াবিদ জানান, রংপুর, ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

 

এরপর চলতি মাসে দেশে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম, মাসের শেষভাগে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির পর তাপমাত্রা একটু হ্রাস পেতে পারে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

এর আগে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ ৩০ ৮ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

 

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে। পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023