শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিকের দাফন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক (৭৮)। বুধবার বাদ আসর বগুড়া শহরের সাতানী জামে মসজিদে নামাজে জানাযা শেষে মসজিদের পাশে সাতানী পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। বগুড়ার সাতানি জমিদার পরিবারের সন্তান ইসমাত আরা সাদেক। ১৯৪২ সালের ১২ ডিসেম্বর তিনি বগুড়ায় জন্মগ্রহন করেন। তার বাবা সাতানী বাড়ীর জমিদার মরহুম মাহবুবুর রহমান চৌধুরী ও মাতা মরহুমা সায়েরা খাতুন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী এ.এস.এইচ. কে সাদেক এর সহধর্মীনি ছিলেন। ইসমত আরা সাদেক যশোর(কেশবপুর)-৬ আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।

 

 

বগুড়ায় জানাযা নামাযের পূর্বে মরহুমার কফিনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেলা প্রশাসন ফয়েজ আহম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা পরিষদ চেয়াম্যান ডাঃ মকবুল হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম, ও বগুড়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তার জানাযা নামাযে অংশগ্রহন করেন মরহুমার একমাত্র সন্তান তানভীর সাদেক, মরহুমার চাচাতো ভাই শাহনেওয়াজ রহমান চৌধুরী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, রফি নেওয়াজ খান রবিন, আল রাজি জুয়েল, সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন, কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, জেলা জাপানেতা আব্দুস সালাম বাবু, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযা নামাযে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023