শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

উত্তরাঞ্চলে শীতেও বৃষ্টি, কুড়িগ্রামে তাপমাত্রা ৭.২ ডিগ্রি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কুড়িগ্রাম প্রতিনিধি

শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরাঞ্চলের জনসাধারণকে। কুড়িগ্রাম ছাড়াও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি বৃষ্টিপাত ও ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।

 

আজ বুধবার সকাল ৯টায় কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল যা ছিল ৮ দশমিক ৫ ডিগি সেলসিয়াস।

 

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি জেলা।

 

এদিকে একই অবস্থা দেখা গেছে পঞ্চগড়ে। বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

গত চারদিন ধরে সূর্যের দেখা মেলেনি উত্তরের আরো কয়েকটি জেলায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023