শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

কাহালুতে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

কাহালু (বগুড়া) প্রতিনিধি
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বগুড়ার কাহালুর জামগ্রাম বাজারে জেলা পুলিশ ও কাহালু থানা পুলিশ এবং জামগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর যৌথ আয়োজনে বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল ও সার্বিক আইন র্শৃংখলা রক্ষার্থে করণীয় শীর্ষক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন জামগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি প্রভাষক মনোয়ার হোসেন (খোকন)।

 

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর প্রধান উপদেষ্টা ও বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর প্রধান সমন্বয়ক ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম, কাহালু উপজেলা কমিউনিটি পুলিশিং অফিসার ও কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা, কমিউনিটি পুলিশিং এর রাজশাহী রেঞ্জের ডিআইজি অফিসের সাব ইন্সপেক্টর মো. আয়নাল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ও কাহালু প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস ছালেক তোতা)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইউনুস আলী টনি, জামগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সহ-সভাপতি মোজাম্মেল হক লাদু প্রমূখ। সমাবেশের সঞ্চালক ছিলেন জামগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক মাসুদ রানা। সমাবেশে প্রধান অতিথি বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল ও সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023