শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে উপজেলার পল্লীতে দুর্বৃত্তরা দুটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে। রাতে পারশুন গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় লোকজন জানায়, পারশুন গ্রামে মৎস্যচাষী হেলাল উদ্দিনের নিজম্ব ২০ বিঘা আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।

 

মৎস্য চাষী হেলাল উদ্দিন বলেন, শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে। কয়েক দিন পরই মাছগুলো বিক্রি করলে সব টাকা উঠে আসত। এ পর্যন্ত তাঁর হিসাব অনুযায়ী দুর্বৃত্তরা প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।

 

থালতা মাজগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন দুইটি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের সত্যতা নিশ্চিত করেছেন।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023