শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শেরপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী শাহিন আলমকে (২১) গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে বগুড়া সরকারি শাহ সুলতান বিশ^ বিদ্যালয় কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র শাহীন আলম পরকিয়া প্রেমের কারণে গত মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুর আখেরীপাড়া গ্রামের ট্রলি চালক শহিদুল ইসলামকে হত্যা করে লাশ গুম করার জন্য শরীরে ইট বেধে নদীর পানিতে ডুবে রেখে উল্টো অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে শেরপুর থানায় তার চাচা হাফিজুর রহমানকে বাদি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এদিকে গত বৃহস্পতিবার দুপুরে শহিদুলের লাশ উদ্ধার হওয়ার পর থেকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহিন আলম পালিয়ে ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে ঘোরাফেরা করার সময় শেরপুর থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে গত শুক্রবার মধ্য রাতে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, হত্যা মামলার ১ নং আসামী শাহিন আলমকে ও নিহতের স্ত্রী সালমাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023