নোয়াখালী Archives - Mzamin

সুবর্ণচরের নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এ রায় দেন।

এর আগে গত ১৬ জানুয়ারি মামলাটির রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু রায় লেখার কাজ শেষ না হওয়ায় তারিখ পিছিয়ে ৫ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করা হয়।

আদালতের স্টেনোগ্রাফার মো. শামছুদ্দিন বলেন, আলোচিত এ মামলার রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগেই সংশ্লিষ্ট সকলকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে কোর্ট হাজতে আনা হয়েছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে এক নারীকে (৪০) মারধর ও দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতিত নারীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেয়ার জেরে ওই হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনাটি তখন দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়।

ঘটনার পরদিন (৩১ ডিসেম্বর) নির্যাতনের শিকার নারীর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবী ও জেলা বারের সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রছুল মামুন বলেন, সুবর্ণচরে নারীকে দলবদ্ধ ধর্ষণের সেই আলোচিত ঘটনায় কারাগারে রয়েছেন ১৫ জন আসামি। তাদের মধ্যে আটজন আসামি নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রায়ের দিন পিছিয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছালেহ আহম্মদ সোহেল খান বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করে। মামলায় রুহুল আমিন মেম্বারসহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মিন্টু ওরফে হেলাল (২৮) নামে একজন আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আজ এ মামলায় আদালত ১০ জনের ফাঁসির রায় দিয়েছেন।

The post সুবর্ণচরের নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড appeared first on Mzamin.

পরকীয়া দেখে ফেলায় মেয়েকে হত্যা, মা আটক
নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার অনন্তপুর এলাকায় পরকীয়া দেখে ফেলায় মেয়ে সুমাইয়া বিনতে আলম স্মৃতিকে (১৭) হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।

এ ঘটনার আসামি মারজাহান আক্তার সুমিকে মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে এবং উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের সাবেক স্ত্রী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম এমএ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। মেয়ের বাবা বিদেশে থাকায় তার মা (আসামি) অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। যার কারণে মেয়ের বাবা আসামি মারজাহান আক্তার সুমিকে তালাক দেন। স্কুলে যাতায়াতের সুবিধার্থে মেয়ে তার মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। বিভিন্ন সময়ে তার মেয়ে তার দাদার বাসায় গেলে তার মায়ের চারিত্রিক দোষের কথা বলত। এ কারণে মেয়েকে প্রায়ই তার মা মারধর ও নির্যাতন করত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়ের ইচ্ছা ছিল সে এসএসসি পাশের পর চৌমুহনী কলেজে ভর্তি হয়ে স্থায়ীভাবে তার দাদার বাসায় থাকবে। ২০২১ সালের ১৭ অক্টোবর মেয়ের মা তার দাদার কাছে ফোন দিয়ে জানায় মেয়েকে হাসপাতালে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে মেয়ে মৃত্যুবরণ করে। ওই ঘটনায় মেয়ের দাদা মো. খোরশেদ আলম আসামিদের বিরুদ্ধে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা নোয়াখালী বরাবর হস্তান্তর করা হয়েছে।

The post পরকীয়া দেখে ফেলায় মেয়েকে হত্যা, মা আটক appeared first on Mzamin.

মাকে হত্যার পর পাঁচ টুকরো, ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুরজাহান বেগমকে (৫৮) হত্যার দায়ে তার ছেলেসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নোয়্খালীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডরপ্রাপ্তরা হলেন, নিহত নুরজাহানের ছেলে হুমায়ুন কবির (২৯) ও তার সহযোগী নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮), ইসমাইল (৩০)। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২০ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে সুবর্ণচরের জাহাজমারা গ্রামের নুরজাহান বেগমকে হত্যার পর পাঁচ টুকরো করা হয়। চরজব্বার থানা পুলিশ ঘটনার পরদিন বিকেলে ওই গ্রামের একটি ধানক্ষেত থেকে নুর জাহানের খণ্ডিত মাথাসহ দুই টুকরো উদ্ধার করে। এর পরদিন একই ধানক্ষেত থেকে লাশের আরও তিন টুকরো উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত মাংস কাটার ধারালো অস্ত্র, বটি, একটি কোদাল এবং নুরজাহানের পরনে থাকা শাড়ি উদ্ধার করে।

এ ঘটনায় প্রথমে নিহত নুরজাহানের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে হুমায়ুনের বন্ধু মো. নীরব ও কসাই নুর ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে হত্যা মামলার বাদী হুমায়ুন জড়িত বলে তথ্য দেয়। এরপর হুমায়ুনকে গ্রেফতার এবং তাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা করে পুলিশ।

মামলা বিবরণে উল্লেখ করা হয়, নিহত নুর জাহানের প্রথম সংসারের ছেলে বেলাল হোসেন ঘটনার এক বছর আগে মারা যান। তার রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ নিয়ে নুরজাহানের দ্বিতীয় সংসারে ছেলে হুমায়ুন কবিরের সঙ্গে মায়ের ঝগড়া-বিবাদ বাধে। এ জের ধরে মাকে হত্যার পরিকল্পনা করেন হুমায়ুন। হত্যাকাণ্ডে বন্ধু, প্রতিবেশী ও স্বজনের সহায়তা নেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ৬ অক্টোবর দিবাগত রাতে নুরজাহানকে প্রথমে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ পাঁচ টুকরো করে প্রতিবেশী পাওনাদারদের ধান ক্ষেতে ফেলে রাখে।

The post মাকে হত্যার পর পাঁচ টুকরো, ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড appeared first on Mzamin.

যুবককে হত্যার পর লাশ মাটিচাপা: বাবা-ভাই গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়ার তিন দিন পর মাটি খুঁড়ে নূর হোসেন শাকিল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নিহতের ছোট ভাই এমাম হোসেন (২২) ও বাবা বশির হোসেন ওরফে বাবুল মিয়া (৬০)।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লালপুর এলাকার আব্দুল করিম হাজী বাড়ির পুকুরপাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত শনিবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শাকিলকে হত্যা করে লাশ বসতঘর সংলগ্ন পুকুরপাড়ে মাটিচাপা দিয়ে রাখে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার পারিবারিক কলহের জেরে শাকিলকে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে হত্যা করেন। এরপর বসতঘর সংলগ্ন পুকুরপাড়ে নিহতের লাশ দাফন ছাড়া মাটিচাপা দিয়ে রাখেন।

এ বিষয়ে পুলিশ নিহতের বাবা বাবুল মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তার ছেলে শাকিল ২০ হাজার টাকা না পেয়ে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। তারপর পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল পরিবারের সদস্যের ওপর প্রায় নানা কারণে অত্যাচার করতো। এসব ঘটনার জেরে পরিবারে কলহ দেখা দেয়। একপর্যায়ে ওই কলহের জেরেই পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ মাটিচাপা দিয়ে রাখে।

এসপি আরও জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের ভাই এমাম হোসেন জানায়, শাকিল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকার জন্য গত শনিবার ১০টার দিকে সে তার মা ফাতেমা বেগমকে মারধর করে। এতে তার মা অজ্ঞান হয়ে যায়। এ নিয়ে শাকিলকে তার ভাই এমাম হোসেন গলাটিপে শ্বাসরোধ করেন। পরে তার বাবা বশির হোসেন বাবুল মিয়াসহ রাতে মরদেহটি পুকুরপাড়ে মাটিচাপা দেয়।

আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান শহীদুল ইসলাম।

The post যুবককে হত্যার পর লাশ মাটিচাপা: বাবা-ভাই গ্রেফতার appeared first on Mzamin.

ভাসানচরের পথে আরও ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প থেকে ১২তম দফার প্রথম ধাপে স্বেচ্ছায় আরও ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া ছেড়েছেন। বুধবার দুপুরের দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পুলিশি পাহারায় প্রথম পর্বে ২৬টি বাসে উখিয়া কলেজের মাঠ থেকে ভাসানচরের জন্য রওনা হন ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় ধাপে আরও হাজারাধিক রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশ্যে উখিয়া ছাড়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রোহিঙ্গাদের সাথে অ্যাম্বুলেন্স, পুলিশ স্কট ও অন্য নিরাপত্তা বাহিনীর গাড়িও রয়েছে।

এর আগে বিভিন্ন ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার মাধ্যমে উখিয়া কলেজ মাঠে আসেন রোহিঙ্গারা। অনেকে মঙ্গলবার সন্ধ্যায়ও আসেন ট্রানজিট পয়েন্টে। ১১ দফায় গত ১৬ ফেব্রুয়ারি ১৬৫৪ জন রোহিঙ্গা এবং এর আগে ৩০ জানুয়ারি দশম দফায় ১২৮৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান বলে জানান ১৪-এপিবিএন কমান্ডার (এসপি) নাইমুল হক নাইম।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছুদ্দৌজা নয়ন জানান, ১২ দফার প্রথম ধাপে ১৪৩৭ রোহিঙ্গা উখিয়া ছেড়েছে। আগের নিয়মে তারা বুধবার রাতে চট্টগ্রাম নৌবাহিনীর জেটিঘাট এলাকায় অবস্থান করবেন। বৃহস্পতিবার দুপুরে তাদের ভাসানচর পৌঁছার কথা রয়েছে।

তিনি আরও জানান, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এগারো দফায় ১৬৫৪ জন এবং ৩০ জানুয়ারি দশম দফায় ১২৮৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান।

এদিকে গত ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ৯ দফায় ২০ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এছাড়া ২০২০ সালের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাবার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে মিয়ানমারের সেনাদের অভিযান থেকে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন। রোহিঙ্গাদের চাপ কমাতে দুই বছর আগে অন্তত ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। ইতোমধ্যে ২৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।

The post ভাসানচরের পথে আরও ১ হাজার ৪৩৭ রোহিঙ্গা appeared first on Mzamin.

ভাসানচরের পথে আরও ছয় শতাধিক রোহিঙ্গা
অষ্টম দফায় কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছেন আরও ছয় শতাধিক রোহিঙ্গা। শনিবার চট্টগ্রামের নেভাল ঘাট থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হবে রোহিঙ্গাদের বহনকারী জাহাজ। এর আগে শুক্রবার সড়কপথে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামে আনা হয়। রাতে সেখানে অবস্থান করেন রোহিঙ্গারা।

এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। সেজন্য গত ডিসেম্বর মাসের আগেই ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সব ধরনের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করা হয়। কাউকে জোরপূর্বক নয়, সুযোগ-সুবিধা সম্পর্কে জানানোর পর যারা স্বেচ্ছায় যেতে রাজি হবেন তাদেরকেই সেখানে স্থানান্তর করা হবে বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথমবারের মত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সর্বশেষ গত ২৪ নভেম্বর সপ্তম দফায় ৩৭৯ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরে নেওয়া হয়। এ পর্যন্ত সাত দফায় মোট ১৮ হাজার ৫৯১ জন রোহিঙ্গাকে নেওয়া হয়েছে ভাসানচরে। আজ অষ্টম দফায় ভাসানচরে নেওয়া হচ্ছে ছয় শতাধিক রোহিঙ্গাকে।

জানা গেছে, উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে গতকাল দুপুর একটার দিকে ৯টি বাস এবং বিকাল সাড়ে ৪টার দিকে ছয়টি বাস রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের নেভাল ঘাটে নেয়া হয়।

কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সাংবাদিকদের জানান, যারা স্বেচ্ছায় যেতে রাজি হচ্ছেন তাদের জড়ো করে নির্ধারিত একটি দিনে পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে।

শাহ রেজওয়ান আরও বলেন, অষ্টম দফায় ছয় শতাধিক রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার পথে রয়েছে। চট্টগ্রাম থেকে জাহাজে ওঠার পর সঠিক সংখ্যা জানা যাবে।

The post ভাসানচরের পথে আরও ছয় শতাধিক রোহিঙ্গা appeared first on Mzamin.

বেগমগঞ্জে নারী নির্যাতন: ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ লাভলু রায়ের বিষয়টি  নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুর হোসেন বাদল, আবদুর রহিম, আবুল কালাম, ইসরাফিল হোসেন মিয়া, মাঈন উদ্দিন সাজু, সামছুদ্দিন সুম কনট্রাকটর, নুর হোসেন রাসেল, আনোয়ার হোসেন সোহাগ, দেলোয়ার হোসেন দেলু, আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক।

এদের মধ্যে আবদুর রব চৌধুরী, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন ও মিজানুর রহমান তারেক পলাতক রয়েছেন। এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলার ৯ আসামিকে এজলাসে তোলা হয়। সকাল পৌনে ১০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাদেরকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মামুনুর রশিদ বলেন, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে বাদীসহ ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্র পক্ষ।

২০২০ সালের ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত জোর করে ওই নারীর ঘরে ঢোকেন। ঘরে থাকা নারী ও তার স্বামীকে মারধর, নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন। এর ৩২ দিন পর ৪ অক্টোবর অভিযুক্তরা ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।

এরপর হামলার ভয়ে আত্মগোপনে থাকা ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পিবিআই তদন্তে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে ঘটনায় সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায়। যাদের মধ্যে এজাহারনামীয় আসামি আটজন আর এজাহারবহির্ভূত আসামি ছয়জন।

এ মামলায় ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগ গঠনের সময় মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের নাম বাদ দিয়ে ১৩ জনকে আসামি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ এ মামলার আসামিদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মোয়াজ্জেম হোসেন নামের এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তীতে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন ওই নারী। চলতি বছরের ৪ অক্টোবর ধর্ষণ মামলার রায়ে দেলোয়ার ও তার সহযোগী আবুল কালামকে যাবজ্জীবন করাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

The post বেগমগঞ্জে নারী নির্যাতন: ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড appeared first on Mzamin.

‘আমি মরলে যেন আমার স্বামী আরেকটা বিয়ে করে’
বাঁশের আড়ায় ঝুলছিল তামান্না আক্তার হাওয়া নামে এক গৃহবধূর মরদেহ। পাশেই পড়েছিল সুইসাইড নোট। পুলিশের ধারণা, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিজের শেষ কথাগুলো লিখে যান তিনি। গতকাল সোমবার রাতে নেত্রকোণার দুর্গাপুরের বুরুঙ্গা গ্রাম থেকে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

সাদা কাগজের উপর নীল কালিতে লেখা, ‘আমি নিজের ইচ্ছেতেই মরছি, আমার স্বামীর কোনো অন্যায় নাই। আমি মরলে যেন আমার স্বামী আরেকটা বিয়ে করে। আমি খারাপ মানুষ, তাই মরে যাচ্ছি।’ কাগজটিতে আরও লিখেছিল, ‘আমি মরলে আমার সব জিনিসপত্র আমার বাড়িতে যেন দিয়ে দেওয়া হয়। সবার প্রতি আমার সালাম ‘আসসালামু আলাইকুম’ আমাকে মাফ করে দিও সবাই। ইতি হাওয়া।’

মৃত হাওয়া উপজেলার চন্ডিগড়ের সাতাশি গ্রামের ফজরুল করিমের মেয়ে। গত তিন মাস আগে বুরুঙ্গা গ্রাম আলম মিয়ার ছোট ছেলে হাসান মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। তবে মরদেহের সুইসাইড নোট পেলেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপপরিদর্শক আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পেয়েছি। ইতোমধ্যে এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে।’

The post ‘আমি মরলে যেন আমার স্বামী আরেকটা বিয়ে করে’ appeared first on Mzamin.

জাতিসংঘের সহায়তা সামগ্রী নিয়ে ভাসানচরে দুই জাহাজ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র সহায়তা সামগ্রী নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে জাহাজ দুটি ভাসানচর পৌঁছায়। এরমধ্যে ‘বানৌজা টুনা’ দুপুর ১২টায় এবং ‘বানৌজা তিমি’ পৌঁছায় ১টার দিকে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজ দুটিতে ১৩৭ দশমিক ২৮ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে আনার পর সামগ্রীগুলো বিডিআরসিএসের তত্ত্বাবধানে ওয়্যারহাউজে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনএইচসিআরের দেওয়া ১১ ধরণের সামগ্রীর মধ্যে রয়েছে- স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ত্রিপল, বালতি, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেইল হাইজিন কিট, সাবান ও জুট ব্যাগ।

এর আগে, গত ৯ অক্টোবর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সমঝোতার পর এবারের সহায়তা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো ইউএনএইচসিআর।

The post জাতিসংঘের সহায়তা সামগ্রী নিয়ে ভাসানচরে দুই জাহাজ appeared first on Mzamin.

নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে আবু ছায়েদ মো. রিপন (৫০) নামে স্থানীয় এক আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিপন উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুয়া চাঁদপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চৌমুহনী চৌরাস্তায় লাল সবুজ পরিবহনের কাউন্টার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিজকে বলেন, পরিবহনের কাউন্টার বন্ধ করে গভীর রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে বাড়ির কাছেই কুপিয়ে হত্যা করে। ভোরে পথচারীরা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, আবু ছায়েদ রিপনের সঙ্গে স্থানীয়ভাবে কারও কোনো শত্রুতা ছিল না। তার বড়ভাই মারা যাওয়ার পর ভাবিকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। এর আগে ভাইয়ের সংসারের আরও দুটি ছেলে সন্তান আছে। নিহত রিপন পরিবহন কাউন্টার ছাড়াও ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ক্লু উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পদক্ষেপ নেবে পুলিশ।

The post নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা appeared first on Mzamin.