প্রচ্ছদ Archives - Mzamin

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ
বগুড়ায় ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ‘গুলিতে’ কসাই রিপন ফকির হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৪ জনের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।মামলার সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলী সম্প্রতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী ১০ আগস্ট চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।

সোমবার দুপুরে তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস আলী জানান, এজাহারে গুলিতে রিপন ফকিরের মৃত্যুর কথা বলা হলেও ময়নাতদন্তের রিপোর্টে কোনো ইনজুরি উল্লেখ ছিল না। এছাড়া বাদী নিহতের স্ত্রী মাবিয়া বেগম ও ভাই সাক্ষীতে বলেছেন- তিনি (রিপন) গলায় রুটি আটকে গিয়ে মারা গেছেন। সেই সময় পত্র-পত্রিকা ও টিভি রিপোর্টে গলায় রুটি আটকে রিপন ফকিকের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট ও বাদীর সাক্ষীর ভিত্তিতে আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অবগত আছেন।এ প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রিপন ফকির হত্যা মামলার চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা শুনেছেন।

তিনি বলেন, বাদীর মতামত নেওয়া হবে। তিনি (বাদী) এ ব্যাপারে আপত্তি করলেই কেবল আদালতে চূড়ান্ত রিপোর্টের ব্যাপারে নারাজি দেবেন।

মামলা ও অন্যান্য সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০২৪ সালে ৪ আগস্ট দুপুরে বগুড়া শহরের ২নং রেলগুমতি এলাকায় ‘গুলিবিদ্ধ হয়ে’ ‘নিহত হন’ কসাই রিপন ফকির। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি ফকিরপাড়ার বাসিন্দা। গোদারপাড়া এলাকায় মাংসের ব্যবসা করতেন। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী মাবিয়া বেগম গত ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ ১০৪ জনের নাম উল্লেখ করে ৪০৪ জনের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। পরে মামলাটি তদন্তের জন্য বগুড়া ডিবি পুলিশকে দেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরের ঝাউতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় তার স্বামী রিপন ফকিরকে গুলি করে হত্যা করা হয়। মামলার ১ থেকে ১৩ নম্বর আসামির উসকানি ও প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তাদের হাতে লাঠি, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। মামলার ১৯ নম্বর আসামি সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম বাদীর স্বামী রিপন ফকিরকে গুলি করেন।

এদিকে মামলার পর বাদী মাবিয়া বেগম ও তার দেবর সাংবাদিকদের জানান, রিপন ফকির আন্দোলনে গিয়ে গুলিতে নয়; রুটি খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন। দুইজন অজ্ঞাত ব্যক্তি সহযোগিতার নামে তাকে গাড়িতে তুলে নিয়ে কাগজে স্বাক্ষর নিয়েছেন। তিনি এ মামলা সম্পর্কে কিছু জানেন না। তাকে বলা হয়েছিল, কাগজে স্বাক্ষর করলে রিপন ফকিরকে ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি এবং সরকারি অনুদান পাওয়া যাবে। সেই আশায় তিনি থানায় গিয়ে কাগজে স্বাক্ষর দিয়েছেন।

পরবর্তীতে আদালতের নির্দেশে মৃত্যুর ১১২ দিন পর গত ২০২৪ সালের ২৪ নভেম্বর বানদীঘি ফকিরপাড়ার কবরস্থান থেকে রিপন ফকিরের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছিল। পরে যথাযথ মর্যাদায় আবারও দাফন করা হয়।

এদিকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী মামলাটি তিনজন কর্মকর্তা তদন্ত করেন। তদন্তে ২২ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়। এজাহারে উল্লেখিত ঘটনার সময় বগুড়া শহরের ঝাউতলা এলাকার দোকানপাট ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

ওই এলাকার তিনজন দোকান কর্মচারী জানিয়েছেন, তারা এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করেননি।

এছাড়া বাদীসহ সাতজন সাক্ষী জবানবন্দিতে বলেছেন, রিপন ফকির ৫ আগস্ট গোদারপাড়া এলাকায় পাউরুটি খাওয়ার সময় গলায় আটকে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

গোদারপাড়া এলাকায় চায়ের দোকানি শামিম প্রামাণিক তদন্ত কর্মকর্তাকে বলেছেন, রিপন ফকির তার দোকান থেকে পাউরুটি কিনে খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন।

রিপন ফকিরকে দাফনের আগে লাশের গোসল ও জানাজার ইমামতি করেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা নাজিরুল ইসলাম। তিনি জবানবন্দিতে বলেছেন, লাশে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

এছাড়া ২০২৫ সালের ২০ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে ইনজুরির কোনো উল্লেখ নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘শহীদদের’ প্রাথমিক তালিকায় রিপন ফকিরের নাম থাকলেও চূড়ান্ত গেজেটে তার নাম নেই। নিহতের পরিবার কিছু রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সহায়তা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন।

The post বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ appeared first on Mzamin.

নন্দীগ্রামে মাজগ্রাম মাদরাসার দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাজগ্রাম এমএ ফাজিল ডিগ্রি মাদরাসার চারতলা বিশিষ্ট ও একতলা বিশিষ্ট দুটি নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা অবকাঠামোর উন্নয়ন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি।সোমবার (৩ আগস্ট) উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাদরাসা চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোশারফ হোসেন এমপি বলেন, বিএনপি সরকার শিক্ষাবান্ধব। বিগত ফ্যাসিস্ট সরকার শাসনামলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, মাদ্রাসা সুপার, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

The post নন্দীগ্রামে মাজগ্রাম মাদরাসার দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর appeared first on Mzamin.

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের ঠিক দুই বছর পূর্তির দিন আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে আরও থাকছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা সাকিব বিভিন্ন সময়ে আলোচনায় এলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কমই বক্তব্য দিয়েছেন। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার অংশগ্রহণ নতুন করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি করেছে।এদিকে, সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়ায়েল আউয়াদ।

ড. ওয়ায়েল আউয়াদ জানান, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন যে গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দিতে এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি। ভারতের সংসদীয় কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে পর্যালোচনার বিষয়ে ক্লাবটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং ভারত সরকারের পক্ষ থেকেও কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি বলে তিনি জানান।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সেশন আয়োজিত হবে এবং এতে বিশ্বজুড়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অধীনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আইনি বিচার চলছে এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখা হয়েছে।

The post শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান appeared first on Mzamin.