এক্সক্লুসিভ Archives - Mzamin

নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন ‘গুম পরিবারের প্রধান সমন্বয়ক’
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:নিজের প্রতারণা ঢাকতেই একের পর এক মিথ্যা মামলা ও ‘গুম নাটক’ সাজিয়েছেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যেখানে গুম না হয়েও নিজেকে ‘গুমের শিকার’ দাবি করে প্রতারণার শিকার মানুষগুলোকে ফাঁসানোর প্রমাণ মিলেছে। চ্যানেল 24-এর অনুসন্ধানে এ নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়,২০১৬ সালের ১০ অক্টোবর দুপুর ১২টা ২৫ মিনিটে কল্যাণপুর থেকে তাকে ১০-১৫ জন লোক তুলে নিয়েছিল, এমন দাবি করেন বেল্লাল। বলেন, ৩২ দিন গুম থাকার পর ১০ কোটি টাকার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়। তার ভাষায়, ‘স্বৈরাচার সরকার শেখ হাসিনার সময় হাজারো মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ক্রসফায়ারের নাটক সাজিয়ে মানুষকে হত্যা করে। হলি আর্টিজান, জেএমবি, বাংলা ভাইসহ সবই ছিল নাটক।’

তবে এসব দাবির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক খুঁজে পায় চ্যানেল 24-এর অনুসন্ধানী টিম সার্চলাইট। তদন্তে বেরিয়ে আসে, বেল্লাল মূলত একজন আবাসন ব্যবসায়ী। ‘লেক্সাস ডেভেলপার্স লিমিটেড’-এর কর্ণধার হিসেবে কুয়াকাটায় জমি বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জমি না পেয়ে প্রতারণার শিকার অসংখ্য গ্রাহক তার বিরুদ্ধে মামলাও করেছেন।

এক ভুক্তভোগী জানান, ‘সিটি হাসপাতালের এমডি ও আরও কয়েকজন পার্টনারকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। ভুয়া জমি দেখিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন।’তার বিরুদ্ধে অভিযোগ আছে, জমি কেনার এক যুগ পার হলেও কেউই জমি বুঝে পাননি। উল্টো যিনি অভিযোগ করেন, তাকেই মিথ্যা মামলায় ফাঁসান বেল্লাল।

আরেকজন ভুক্তভোগী বলেন, ‘আওয়ামী লীগের সময় এমপি-মন্ত্রীদের দিয়ে অফিস উদ্বোধন করিয়েছেন, কেক খাওয়ার ছবিও প্রকাশ পেয়েছে। কিন্তু ৫ আগস্ট পট পরিবর্তনের পরই ‘গুম পরিবারের সমন্বয়ক’ হয়ে গেলেন।’বেলাল হোসেন দুইবার অপহরণ মামলা করে হেরে যান। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি আবারও ‘গুমের অভিযোগ’ এনে মামলা করেন, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম জুড়ে দেন।

এই মামলার ভবিষ্যৎ নিয়ে সাবেক জেলা জজ ও আইনজীবী শাহজাহান সাজু বলেন, ‘এই মামলায় কিছুই হবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ভুক্তভোগীরা। মামলা টিকবে না, তবে টেকার  আগেই যা ঘটবে তা হবে ভয়ঙ্কর।’জানা গেছে, বেল্লাল হোসেন একই ধরনের আরও তিনটি ‘গুম মামলা’ করেছেন, এর মধ্যে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে।

The post নিজের প্রতারণা ঢাকতে মিথ্যা মামলা ও গুম নাটক সাজিয়েছেন ‘গুম পরিবারের প্রধান সমন্বয়ক’ appeared first on Mzamin.

বিএনপি-জামায়াত সম্পর্ক কি আবার জোড়া লাগছে?
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বিএনপি-জামায়াতে ইসলামীর এমন ধুন্ধুমার সম্পর্ক কি আগে কখনো কেউ দেখেছে? উত্তর আসবে- ‘না’। সম্পর্কে মাঝে-মধ্যে খানিক চড়াই-উৎরাই দেখা গেছে, কিন্তু এক দলকে লক্ষ্য করে অন্য দলের নেতাদের আক্রমণাত্মক বক্তব্য, শ্লেষ-ব্যঙ্গ করা, এগুলো আগে কখনো দেখা যায়নি, যা দেখা যাচ্ছিল জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, বিএনপি-জামায়াতের কোনো কথায় মিলছিল না। বিএনপি যখন দ্রুত নির্বাচন চাইছিল, তখন জামায়াত বলছিল, অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার কথা। বিএনপি সংস্কারকে কম গুরুত্ব দিচ্ছিল, জামায়াত দিচ্ছিল বেশি গুরুত্ব। মূল দুই দলের নেতারা বাক আক্রমণে সীমাবদ্ধ থাকলেও তাদের ছাত্র সংগঠন দুটি মারামারিতেও জড়িয়ে পড়ে।

পরিস্থিতি দেখে বিশ্লেষকরা যখন এভাবেই ভাবছিল যে দুই দলের পথ দুই দিকে বেঁকে গেছে; ঠিক তখনই সেই পথ আবার মিলে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জামায়াত আমির লন্ডনে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে আসার পরই এমন ইঙ্গিত মিলছে। সম্প্রতি বেলজিয়াম হয়ে যুক্তরাজ্যে যান জামায়াতের আমির শফিকুর রহমান। সেখানে গত রোববার তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে দেখা করেন। শফিকুরের সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। ছেলে তারেকের বাসায় এখন আছেন তিনি। জামায়াত নেতাদের সঙ্গে বৈঠককে বিএনপি নেতারা সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখাচ্ছেন। তারা বলছেন, অসুস্থ খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন জামায়াত আমির।দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার নৈতিক দায়িত্ব পালন করেছেন, এমন কথা শফিকুর বললেও তার দলের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে আগামীতে দুই দলের সম্পর্ক আরো দৃঢ় হবে।  তার কথার প্রতিধ্বনি পাওয়া যায় বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি নিকোল চুলিক ও এন্ড্রু হেরাপের সঙ্গে বৈঠকের পর জামায়াত আমিরের কথায়।

এতদিন ধরে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষপাতি হলেও এদিন তিনি বলেন, আগামী রমজানের আগেই অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই পরবর্তী সংসদ নির্বাচন চান তারা। ঠিক এদিনই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে তাদের দাবি আবারও জানিয়ে আসে। ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললে তা নিয়ে অসন্তোষও প্রকাশ করে বিএনপি। নির্বাচনে দেরি হলে দেশে যে নতুন সঙ্কট দেখা দেবে, সেই সতর্কবার্তাও সরকারকে দিচ্ছে দুই দলই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে।” জামায়াত আমিরও অনেকটা একই সুরে বলেন, “জুন পর্যন্ত অপেক্ষা করলে আবার বর্ষা আসবে, ঝড়-ঝাপ্টা প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশনটা আবার অনিশ্চয়তায় পড়তে পারে।” খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আসলে শফিকুরের কী কথা হয়েছে, তা জানা যাচ্ছে না। তবে বিএনপিতে খালেদা জিয়া কিংবা তারেকের কথাই যে চূড়ান্ত, তা বলার অপেক্ষা রাখে না।

ফলে তাদের সঙ্গে কথা হওয়ার পর নির্বাচন প্রশ্নে তাদের কাছাকাছি আসাটা ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিষয়টি পুরোপুরি স্পষ্ট হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন তারা। রাজনৈতিক বিশ্লেষক, লেখক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, “এটা তাদের মধ্যে মত পার্থক্য কমিয়ে আনার একটা চেষ্টা হতে পারে। “দেখতে হবে কয়েকদিন পরে তারা পরস্পরের প্রতি বিষোদগার করছে কি না। যদি বিষোদগার কমে আসে, তাহলে বুঝতে হবে এই সাক্ষাৎ ও বৈঠক একটা ভূমিকা রেখেছে।”

কেন দূরত্ব, কেন নৈকট্য

জুলাই অভ্যুত্থানে তাদের মূল প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে উধাও হয়ে যাওয়ার পর বিএনপি-জামায়াত দূরত্ব বাড়লেও মতাদর্শিক অবস্থানসহ নানা কারণে তাদের নৈকট্যই বেশি। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধী দল জামায়াত বাংলাদেশের রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় বসার পর। জিয়া মুক্তিযোদ্ধা হলেও স্বাধীনতাবিরোধী কয়েকজনকে তার মন্ত্রিসভায় স্থান দেন। তার মধ্যে অবশ্য জামায়াতের কেউ ছিল না। ১৯৭৮ সালে গঠিত বিএনপি জিয়ার মৃত্যুর পর যে ৭ দলীয় জোট গঠন করে, সেখানেও জামায়াত ছিল না।

জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা ১৯৯১ সালে, সেবার সরকার গঠনে বিএনপিকে সমর্থন দেয় জামায়াত। বিনিময়ে জামায়াত পায় সংসদের দুটি নারী আসন। তবে সেই সম্পর্ক তখন বেশিদিন টেকেনি। আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে, একই দাবিতে মাঠে নামে জামায়াতও। সংসদ থেকে তারা একযোগেই পদত্যাগ করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে প্রথম জোট বাঁধে। ১৯৯৯ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠন হলে তাতে জামায়াতও যোগ দেয়।

তাদের এই গাঁটছড়া আরো শক্তিশালী হয় ২০০১ সালের নির্বাচনে। জোট বেঁধে সেই নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার পর খালেদা জিয়া তার সরকারে মন্ত্রী করেন জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদকে। এই দুই যুদ্ধাপরাধীকে মন্ত্রী করায় সমালোচনা উঠলেও তা আমলেই নেয়নি বিএনপি। এই দুজনই পরে আওয়ামী লীগ আমলে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের পর ফাঁসির দড়িতে ঝোলেন। ২০০৬ সালে খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার পরও তাদের জোট ঠিকই থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর জোটের পরিসর আরও বাড়িয়ে প্রথমে ১৮ দল ও পরে ২০ দল করলেও জামায়াত ঠিকই ছিল।

যুদ্ধাপরাধের বিচার শুরু হলে বিএনপির ওপর জামায়াতের সঙ্গ ছাড়ার চাপ তৈরি হলেও তাতে সাড়া দেননি খালেদা জিয়া। তবে ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি একটি রাজনৈতিক কৌশল নেয়। ড. কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন জোট গড়ার পর সেই জোটে জামায়াতকে নেয়নি। আবার নিবন্ধনহারা জামায়াতের নেতাদের ঠিকই নিজেদের ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়। ২০২২ সালে আবার কৌশলী ভূমিকায় বিএনপি সব জোট ভেঙে দিয়ে যুগপৎ আন্দোলনের কৌশল নেয়। তবে জামায়াতের সঙ্গে ওঠা-বসা আর নেই, এই কথাটি কখনো খোলাসা করে বলতেন না বিএনপি নেতারা। তারা শুধু বলতেন, যেহেতু তাদের কোনো জোট এখন আর নেই, ফলে জামায়াত তাদের জোটসঙ্গী নয়।

তবে গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শুধু যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুই দলের মতভেদ দেখা দিয়েছে, তা নয়; এই প্রথম বিএনপি অনেক নেতাকে একসঙ্গে একাত্তরে জামায়াতের ভূমিকাকে সামনে আনতে দেখা যায়। নানা অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি সোশাল মিডিয়ায় একে অন্যকে ঘায়েল করতে নানা ধরনের মিম, ব্যঙ্গচিত্রও প্রকাশ করতে থাকে। জামায়াতও কথা বলতে ছাড়েনি। পাশাপাশি তারা খালেদা জিয়ার বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে দলের প্রার্থীও ঘোষণা করে বসে। এতদিনের মিত্র জামায়াতকে গত বছর থেকে দূরে সরিয়ে দেওয়ার পেছনে ভারতের একটি ভূমিকা থাকার কথা উঠে আসে বিবিসি বাংলার সাম্প্রতিক এক প্রতিবেদনে।

তাতে দাবি করা হয়, বাংলাদেশে এখন আওয়ামী লীগের অনুপস্থিতে বিএনপির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে নয়া দিল্লির শর্ত ছিল জামায়াতের সঙ্গ ত্যাগ। আর বিএনপি সেই সুযোগ নিতে চাইছে বলেই জামায়াতের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামায়াতকে নিয়ে ভারতের যে অস্বস্তি রয়েছে, তা বিবিসি বাংলাকে দেওয়া বিজেপি নেতা শমীম ভট্টাচার্যের বক্তব্যে স্পষ্ট। তিনি বলেন, “আমরা স্পষ্টতই জামায়াতের যে চিন্তাভাবনা, তালেবানাইজেশনের যে কনসেপ্ট, তার ঘোরতর নিন্দা করি। এটার যে বিরোধিতা করে যাওয়া, সেটা আমরা করছি এবং করেও যাব।”

তবে জামায়াতের আমির শফিকুর বুধবার মার্কিন দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকে নিজেদের নিয়ে বলেছেন, তারা পুরোপুরি একটি ‘গণতান্ত্রিক’ শক্তি। তারা জানতে চেয়েছিল, বর্তমান রাজনৈতিক অবস্থায় জামায়াতের কী ভূমিকা, জামায়াত ক্ষমতায় গেলে কী করবে?

জবাবে শফিকুর তাদের বলেছেন, “আমরা দলের ভেতরে গণতন্ত্রের চর্চা করি, দেশ পরিচালনায়ও তা চাই।” যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে আসার পর জামায়াতের কথা বিএনপির কাছাকাছি যাওয়ায় এই প্রশ্ন আসতেই পারে, তাহলে ভারত যেখানে ভাঙতে চায়, সেখানে কি ওয়াশিংটন বিএনপি-জামায়াতের ঐক্য ধরে রাখতে চায়? আওয়ামী লীগ আমলের শেষ দিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের দিকে নানা অভিযোগের আঙুল তুললেও বিএনপি কখনো যুক্তরাষ্ট্রবিরোধী দল নয়। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনো বিরোধিতা করতে দেখা যায়নি জামায়াতকেও।

The post বিএনপি-জামায়াত সম্পর্ক কি আবার জোড়া লাগছে? appeared first on Mzamin.

প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে যা ঘটে
হেল্থ ডেস্ক

সামান্য ক্ষুধা লাগলেই অনেকে কলা খান। হালকা ক্ষুধার বড় সমাধান এটি। কলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, একথা সবারই জানা। তবে কলা নিয়ে বিতর্কেরও শেষ নেই। অনেকেরই ধারণা, কলা খেলে ওজন বেড়ে যায়, আবার এই ফল খেলে ঠান্ডা লাগে ইত্যাদি।

যদিও কলায় ক্যালোরি বেশি থাকে। এ কারণে অনেকেই কলা এড়িয়ে যান। একটি কলায় থাকে প্রায় ১২১ ক্যালোরি। তবে মনে রাখবেন, কলায় ক্যালোরি যেমন বেশি ঠিক তেমনই এতে থাকে বিভিন্ন পুষ্টিগুণও বেশি। যা শরীরের জন্য অনেক উপকারী।

কলা পটাসিয়াম, মিনারেল, ভিটামিন সি’তে পরিপূর্ণ। এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি ফল। ভিটামিন, মিনারেলের পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায় কলায়।

তবে কলায় পটসিয়ামের মাত্রা বেশি থাকায় যারা রেনাল ফেলিওরে ভুগছেন কিংবা পটাসিয়ামে অসুবিধা আছে তাদের কলা না খাওয়াই ভাল। প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে কী ঘটে তা আগে জেনে নিন-

>> কলায় থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ কারণে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা অবশ্যই কলা খাবেন। তাহলে হৃদযন্ত্রও সুস্থ থাকে।

>> কলায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বিজ্ঞানীদের মতে, ২৫ গ্রাম মতো ফাইবার খেলে হৃদরোগের আশঙ্কা ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়। তাই কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে।

>> নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্টে পরিপূর্ণ থাকে কলা। তাই প্রতিদিন কলা খেলে হার্ট যেমন ভালো থাকে, তেমনই ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

>> কলায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত কলা খেলে বিভিন্ন অসুখের ঝুঁকি কমবে। পাশাপাশি শরীরের প্রতিদিনের ভিটামিন সি’র চাহিদাও পূরণ হবে।

>> আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, অতিরিক্ত ওজন বা ডায়াবেটিসের সমস্যা না থাকলে প্রতিদিন কলা খাওয়া ভালো। কারণ কলার দাম বেশি নয়। কম খরচে এক ফলেই এতো ধরনের পুষ্টি হয়তো অন্য খাবারে মেলে না।

>> যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের পাকা কলা খাওয়া উচিত। এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে। আবার পেট খারাপ হলে কাঁচকলা খেলে উপকার পাবেন।

কখন কলা খাবেন?

ভারি খাবারের সঙ্গে কলা খাবেন না। খাবার খাওয়ার এক থেকে দেড় ঘণ্টা পরে কলা খাবেন। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এ সময়ের ব্যবধানে খেলে ফাইবার সহজেই শরীর গ্রহণ করতে পারবে।

অনেকে সরাসরি কলা খেতে পছন্দ করেন না। তারা কলার স্মুদি বানিয়ে খেতে পারেন। আবার সকালের নাস্তায় কলা ও ওটসের স্মুদিও খেলে সারাদিন তরতাজা থাকবেন।

পেট ঠান্ডা রাখতে কলা ও সাবু মেখে খেয়ে নিন। যাদের অসুস্থতার কারণে তরল খাবার খেতে হচ্ছে তারা কলার স্মুদি অনায়াসেই খেতে পারেন।

The post প্রতিদিন একটি করে কলা খেলে শরীরে যা ঘটে appeared first on Mzamin.

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড!
ডেস্ক রিপোর্ট

সন্তান জন্ম দেওয়া যে কোনো নারীর জন্যই সবচেয়ে আনন্দের অনুভূতি। এক মায়ের পেট থেকে জমজ ২-৩টি সন্তান জন্মানোর ঘটনা বেশ স্বাভাবিক। এর অধিক জমজ সন্তানও অনেক নারীই একসঙ্গে জন্ম দিয়েছেন। তবে কখনও কি শুনেছেন, কোনো নারী একসঙ্গে ৯ সন্তানকে জন্ম দিয়েছেন?

অবিশ্বাস্য হলেও সত্যিই যে, মালির ২৫ বছর বয়সী এক নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। তিনিই প্রথম নারী, যিনি একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক সন্তান জন্ম দিয়েছেন এবং প্রতিটি সন্তানই সুস্থভাবে বেঁচে আছে।

হালিমা সিসো নামের ওই নারীর গর্ভকালীন সময়ে পরীক্ষা করে ৭টি শিশুর উপস্থিতি টের পান চিকিৎসকরা। তবে ডেলিভারির সময় দেখা যায়, আরও ২ সন্তানের জন্ম নিয়েছে। হালিমা একসঙ্গে ৫ মেয়ে ও ৪ ছেলে সন্তানের জন্ম দেন।

চলতি বছরের মে মাসে মালির এই নারী ৯ সন্তানের জন্ম দিয়ে গিনেস বুক অব ওয়ার্ডে নাম তুলেছেন। হালিমার স্বামী জানান, ‘একসঙ্গে ৫ মেয়ে ও ৪ ছেলের বাবা হয়ে আমি খুবই খুশি ও গর্বিত।’

এর আগে ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮ সন্তানের জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান এক নারী। নাদ্যা সুলেমান নামক ওই নারীর সব সন্তানেরাই সুস্থ আছে। বর্তমানে তাদের বয় ১২ বছর। জানা যায়, তিনি ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে গর্ভধারণ করেছিলেন।

তারও আগে ১৯৭১ সালে অস্ট্রেলিয়ান এক নারী এবং ১৯৯৯ সালে মালয়েশিয়ান এক নারীও ৯ সন্তানের জন্ম দেন। তবে সেই সন্তানেরা জন্মের পরপরই মারা যায়।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবিও হালিমার ৯ সন্তান জন্মানোর ঘটনায় শুভ কামনা জানিয়েছেন। তার সুস্থতার কারণেই মালি সরকার উন্নত চিকিৎসার জন্য মরোক্কাতে পাঠানো হয়।

সেখানকার মেডিকেল ডিরেক্টর প্রফেসর ইউসুফ আলাউই এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ‘এই ঘটনাটি সত্যিই বিরল। সুস্থভাবে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা সত্যিই ব্যতিক্রমী। তিনি ২৫ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী ছিলেন। পরবর্তীতে আরও ৫ সপ্তাহ বাড়িয়ে তার ডেলিভারি করা হয়।’

হালিমার ডেলিভারির সময় ১০ চিকিৎসক এবং ২৫ প্যারামেডিক্সের একটি দল উপস্থিত ছিলেন। প্রতিটি শিশুর ওজন ৫০০ গ্রাম এবং ১ কেজির মধ্যে ছিল। জন্মের পর তাদেরকে ২-৩ মাসের জন্য ইনকিউবেটরে রাখা হয়। হালিমার ৯ সন্তান জন্মদানের বিষয়টি মালিতে রীতিমতো সাড়া ফেলে দেয়।

একাধিক গর্ভাবস্থার কারণ কী?

একসঙ্গে একাধিক সন্তান গর্ভধারণকে মাল্টিপল প্রেগন্যান্সি বলা হয়। এটি স্বাভাবিক ঘটনা নয়। সাধারণত যমজ, দুই এর অধিক হতে পারে। পরিসংখ্যান বলছে, প্রতি ২৫০ গর্ভধারণের মধ্যে ১টির যমজ হওয়ার সম্ভাবনা আছে।

তবে ৩টি হওয়ার হার প্রতি ১০ হাজার গর্ভধারণের ১টিতে, ৪ জন হওয়ার হার আরও কম, প্রতি ৭ লাখে ১ জনের। তবে বর্তমানে বন্ধ্যাত্ব চিকিৎসার মাধ্যমে সন্তান নেওয়ার হার বেড়ে যাওয়ার কারণে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও পরিবারে একাধিক সন্তান জন্ম দেওয়ার ইতিহাস থাকলে জমজ সন্তান হতে পারে। আবার একজন যমজ সন্তানের গর্ভেও জমজ সন্তান জন্ম নিতে পারে।

কীভাবে জমজ সন্তান হয়? ২-৩টি ডিম্বাণু একই মাসিকচক্রের সময়ে নিষিক্ত হলে দু-তিনটি বাচ্চা একই সঙ্গে হতে পারে। যেমন হালিমার ক্ষেত্রে ৯টি সন্তান হয়েছে।

এই বহু সন্তান হতে পারে বহু ডিম্বাণু থেকে। আবার হতে পারে একটি ভ্রূণই বিভক্ত হওয়ার মাধ্যমে। তবে বহু ডিম্বাণু থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। এই বহু ডিম্বাণু নিষিক্ত হওয়ার ঘটনা খুব বেশি নয়।

তবে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বের চিকিৎসার সময়ে ডিম্বাণু তৈরির জন্য ওষুধ প্রয়োগের ফলে বহু ডিম্বাণু তৈরি হয়ে থাকে এবং তাদেরই একাধিক সন্তান গর্ভধারণের ঝুঁকি বেশি।

আবার টেস্টটিউব চিকিৎসার সময়ে যতগুলো ভ্রূণ প্রতিস্থাপনের জন্য দেওয়া হয়, ততগুলো সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। একসঙ্গে বহু ডিম্বাণু থেকে যমজ শিশু জন্ম হলে তাকে ডাইজাইগোটিক যমজ বলে।

একসঙ্গে জন্ম নিলেও তারা ভিন্ন ভিন্ন ভ্রূণ থেকে এসেছে। তবে একটি ভ্রূণ বিভক্ত হয়ে যমজ হলে তাকে মনোজাইগোটিক যমজ বলে। যেহেতু তারা একটি ভ্রূণ থেকেই হয়েছে, তাই জিনগত গঠন, চেহারা ও স্বভাব একই রকম হয়ে থাকে।

The post একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড! appeared first on Mzamin.

গুম হওয়া ৩৪ ব্যক্তির অবস্থান ও ভাগ্য জানতে চায় জাতিসংঘ
স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ৩৪ জন ব্যক্তির অবস্থান ও ভাগ্য জানতে চায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠির সূত্র ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ জুন পুলিশের বিশেষ শাখা এসবিতে একটি চিঠি পাঠায়। ৩৪ জনের একটি তালিকা সংযুক্ত করে গুম হওয়া ব্যক্তিদের অবস্থান ও ভাগ্য জানতে চাওয়াসহ চারটি সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছে এতে। চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর পাঠানোর পর তালিকাভুক্ত ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন তৈরি করছেন মাঠ পর্যায়ে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশের বিশেষ শাখা-এসবি (এসসিও-সিকিউরিটি ক্লিয়ারেন্স) হয়ে ওই চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ থেকে ৩৪ জনের বিষয়ে একটি চিঠি এসেছে। এগুলো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছি। তারা যে প্রতিবেদন দেবে, আমরা তা-ই জাতিসংঘে পাঠিয়ে দেবো।’

এদিকে গুম হওয়া ৩৪ ব্যক্তির অবস্থান ও ভাগ্য জানতে চেয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চিঠি পাঠানোটা একটা বড় অগ্রগতি হিসেবে দেখছেন বাংলাদেশের মানবাধিকার কর্মীরা। যদিও তারা মনে করছেন, গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে বা অবস্থান জানতে জাতিসংঘের চিঠি পাঠানোর প্রয়োজন ছিল না। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা রাষ্ট্রেরই দায়িত্ব। কিন্তু গুমের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে হস্তক্ষেপ করতে হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ এর আগেও গুম হওয়া একাধিক ব্যক্তির অবস্থান ও ভাগ্য সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের পাঠানো সেসব চিঠির কোনও উত্তর দেয়নি। এছাড়া বাংলাদেশে গুমের ঘটনায় একাধিকবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল উদ্বেগও প্রকাশ করেছে। এমনকি মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে গুমের ঘটনায় কাজ করতে দেশে আসতে চাইলেও বাংলাদেশ সরকার তাতে সাড়া দেয়নি। উল্টো আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া বা গুমের ঘটনাগুলো সব সময় অস্বীকার করে আসছে সরকার।

মানবাধিকার কর্মীরা বলছেন, এবার যেহেতু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ একটি বড় তালিকা পাঠিয়েছে এবং সেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, এবার অন্তত প্রকৃত সত্যটা উঠে আসা উচিত। কিন্তু চিঠির প্রত্যুত্তর যেন শুধুই ‘আইওয়াশ’ না হয় সেটি লক্ষ রাখতে হবে।

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ‘বাংলাদেশে গত বেশ কয়েক দশক ধরে একের পর এক গুমের ঘটনা ঘটছে, কিন্তু সরকারের তরফ থেকে এটি বন্ধ করার জন্য দৃশ্যমান কোনও পদক্ষেপ আমরা লক্ষ করিনি। গত এক দশক ধরে বিষয়টি নিয়ে জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু কখনোই বাংলাদেশ সরকার বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। জাতিসংঘের এই চিঠি অবশ্যই একটা অগ্রগতি। যখন সরকার বা রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তখন আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়গুলো উঠবে এটিই স্বাভাবিক।’

তিনি বলেন, ‘মানবাধিকার কর্মীরা বহুদিন ধরেই একটি স্বাধীন ও আস্থাভাজন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনও কমিশন এখনও গঠন করতে পারেনি। এখন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যেহেতু সুনির্দিষ্ট ৩৪ জনের বিষয়ে চিঠি দিয়েছে, সরকারের উচিত সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে জাতিসংঘে উপস্থাপন করা। এটিকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্য দিয়ে কোনও সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না।’

ঢাকার পুলিশ কমিশনারের কাছে ৩৪ জনের তালিকা সংবলিত যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে তালিকাভুক্ত ব্যক্তিদের পিসি/পিআর (আগের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য) উল্লেখসহ সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলরের ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে যেসব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে, তা হলো—গুমের অভিযোগগুলো সত্য কিনা? সত্য না হলে প্রকৃত ঘটনা কী? সরকার এসব বিষয়ে প্রতিকারের জন্য কী ব্যবস্থা নিয়েছে? এসব ঘটনায় গুরুত্ব দিয়ে স্বাধীন ও পক্ষপাতহীন তদন্ত হয়েছে কিনা? গুম হওয়া ব্যক্তিদের অবস্থান ও ভাগ্য জানতে কী ব্যবস্থা নিয়েছে সরকার? এবং গুম হওয়া ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের জন্য কী ধরনের প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলরের ওয়ার্কিং গ্রুপের পাঠানো গুম হওয়া ৩৪ জনের বিস্তারিত পরিচয় ও তাদের গুম হওয়ার সময়কার বর্ণনা এবং এ সংক্রান্তে থানা পুলিশসহ বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ দেওয়ার বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। তালিকায় থাকা ব্যক্তিরা হলো—মোহাম্মদ চৌধুরী আলম, সাজেদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইয়া, মো. কাউসার হোসেন, মোহাম্মদ ফখরুল ইসলাম, আল আমীন, সোহেল রানা, মোহাম্মদ হোসেন চঞ্চল, পারভেজ হোসেন, মো. মাহফুজুর রহমান, জহিরুল ইসলাম, নিজাম উদ্দিন, মীর আহমাদ বিন কাশেম, মাহবুব হাসান সুজন, কাজী ফরহাদ, সম্রাট মোল্লা, তপন দাশ ওরফে তপু, কে এম শামীম আক্তার, খালেদ হাসান সোহেল, আব্দুল্লাহ আজমি, এস এম মোয়াজ্জেম হোসেন, মো. হাসিনুর রহমান, রাজু ইসলাম, ইসমাইল হোসেন, মো. তারা মিয়া, মোহাম্মদ নূর হোসেন, মোহন মিয়া, ইফতেখার আহমেদ দিনার, মো. ইলিয়াস আলী, আনসার আলী, কেইথিলপাম নবচন্দ্র, সেলিম রেজা পিন্টু ও জাহিদুল করিম।

নথিপত্র ঘেঁটে জানা গেছে, ওয়ার্কিং গ্রুপের পাঠানো ৩৪ জনের সম্পর্কে যে পৃথক প্রতিবেদন পাঠানো হয়েছে, তাতে গুমের শিকার বেশিরভাগকেই বিরোধী রাজনৈতিক দলের নেতা বা কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই ৩৪ জনের মধ্যে একজন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন দলের এক নেতা ও পূর্ব শত্রুতার জের ধরে গুম হওয়া একজনের নাম উল্লেখ করা হয়েছে। তালিকায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আজম ও মীর কাশেম আলীর দুই সন্তানের নামও রয়েছে। এদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

তালিকায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীর নাম

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপের তালিকায় একজনকে বাংলাদেশ এবং ভারতের নাগরিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। কেইথেকাম নবচন্দ্র ওরফে শিলহেইবা নামে ওই ব্যক্তির বিষয়ে ওয়ার্কিং গ্রুপের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ মনিপুরের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট (ইউএনএলএফ)-এর নেতা। তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের ৫০ নম্বর বাসায় থাকতেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে দুটি গাড়িতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইনভেস্টিগেটর ও বাংলাদেশ পুলিশের সাদা পোশাকের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়। তিন দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানালেও তার আর খোঁজ জানা যায়নি। মনিপুরের বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে তুলে নেওয়ার দিন মনিপুরেও বিক্ষোভ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ওই বছরেরই ২০ ফেব্রুয়ারি মনিপুর পুলিশের মহাপরিচালকের কাছে একটি অভিযোগ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ‘ভারতের একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাদের কাছে একবার ইউএনএলএফ মনিপুরের এক নেতার নিখোঁজের বিষয়ে আমাদের কাছে তথ্য চেয়েছিল। আমরা তার বিষয়ে খোঁজ-খবর করেছিলাম। পরে জানতে পেরেছি তিনি ভারতের বিহারে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।’

The post গুম হওয়া ৩৪ ব্যক্তির অবস্থান ও ভাগ্য জানতে চায় জাতিসংঘ appeared first on Mzamin.

বুর্জ খলিফার চূড়ায় শুটিং করে তাক লাগালেন নারী
ডেস্ক রিপোর্ট

মাটি থেকে ৮২৮ মিটার উপরে উঠলে অনেকেরই ভয়ে গলা শুকিয়ে আসবে, হাত-পা কাঁপবে। অথচ সেই উচ্চতায় হচ্ছে বিজ্ঞাপনচিত্রের শুটিং, তাতে দেখা যাচ্ছে কেবল এক নারীকে। সম্প্রতি এমনই এক ‘অসাধ্য’ সাধন করেছে আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স। কোনো ধরনের ‘গ্রিন স্ক্রিন’ বা স্পেশাল ইফেক্টস ছাড়াই বুর্জ খলিফার চূড়ায় এক নারীকে দাঁড় করিয়ে বিজ্ঞাপনের শুটিং সেরেছে তারা। কিন্তু কীভাবে?

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, এমিরেটসের বিজ্ঞাপনচিত্রে দেখা যাওয়া ওই সাহসী নারীর নাম নিকোল স্মিথ-লুডভিক। তিনি পেশাদার স্কাইডাইভিং ইনস্ট্রাক্টর। বুর্জ খলিফার চূড়ায় ওঠা হাতেগোনা কিছু মানুষের তালিকায় সম্প্রতি যোগ হয়েছে তার নাম। এর আগে দুবাইয়ের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ও হলিউড তারকা টম ক্রুজসহ অল্প কয়েকজনের বুর্জ খলিফার চূড়ায় ওঠার সৌভাগ্য হয়েছিল।

কী আছে বিজ্ঞাপনে?

৩০ সেকেন্ডের একটি ভিডিওক্লিপে দেখা যায়, এমিরেটসের কেবিন ক্রুদের ইউনিফর্ম পরা নিকোলের হাতে কয়েকটি সাদা বোর্ড রয়েছে, যাতে আমিরাতকে যুক্তরাজ্যের ভ্রমণ সংক্রান্ত আম্বার তালিকায় যুক্ত করায় খুশি হওয়ার কথা বলা হচ্ছে। শুরুতে এটিকে আর দশটা সাধারণ জায়গার মতো মনে হলেও ক্যামেরা দূরে যেতেই পরিষ্কার হয়ে ওঠে নিকোলের অবস্থান। দেখা যায়, তিনি একা দাঁড়িয়ে রয়েছেন বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়ায়।

কীভাবে হলো বিজ্ঞাপনচিত্রের শুটিং?

এমিরেটস কর্তৃপক্ষের তথ্যমতে, বিজ্ঞাপনটি চিত্রায়িত হয়েছে ব্যাপক পরিকল্পনা, প্রশিক্ষণ, পরীক্ষা আর কঠোর সুরক্ষা প্রোটোকল অনুসরণের ভিত্তিতে। কাজটি মোটেও সহজ ছিল না। ৮২৮ মিটার উঁচু বুর্জ খলিফার চূড়ায় উঠে মাত্র ১ দশমিক ২ মিটার অর্থাৎ চার ফুটের চেয়েও ছোট একটি প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে সব কাজ সারতে হয়েছে মডেলকে।

The post বুর্জ খলিফার চূড়ায় শুটিং করে তাক লাগালেন নারী appeared first on Mzamin.

আইটি পণ্য সরবরাহ বিধিনিষেধের আওতার বাইরে রাখার নির্দেশ
তথ্য ও প্রযুক্তি

তথ্যপ্রযুক্তিখাতকে জরুরি সেবাখাতের আওতায় আনা হয়েছে জানিয়ে চলমান বিধিনিষেধে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহে বাধা না দেয়ার নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

একইসঙ্গে কম্পিউটার হার্ডওয়্যারের সমস্যা হলে তা সল্যুশনের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করা ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করে চলাচলের অনুমতি দেয়ার নির্দেশ দেয়া হয়।

বুধবার (৪ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী বলেন, এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছিল। বাংলাদেশ কম্পিউটার সমিতির দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু কখনো কখনো এটি মানা হচ্ছিল না। ৩ আগস্ট সংশ্লিষ্টদের কাছে আবার চিঠি দেয়া হয়েছে।

‘তথ্যপ্রযুক্তিখাতকে জরুরি সেবাখাতের আওতায় এনে বিধিনিষেধ চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কম্পিউটার হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহ ও সল্যুশনের অনুমতি দেয়া হয়েছে।’

এদিকে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, দেশের সব জেলা প্রশাসক ও ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে যোগাযোগ, স্বাস্থ্য ও চিকিৎসা, খাদ্য, শিক্ষা, গণমাধ্যমসহ এসব খাতকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তথ্যপ্রযুক্তি খাত। অধিকাংশ প্রতিষ্ঠান অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখছে।

কিন্তু বিধিনিষেধের কারণে জনগুরুত্বপূর্ণ এসব কার্যক্রম সচল রাখতে তথ্যপ্রযুক্তির সব সেবা অনলাইনে দেয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে এসব সেবা কার্যক্রম সক্রিয় রাখার জন্য তথ্যপ্রযুক্তি খাতকে জরুরিসেবা হিসেবে বিবেচনা করে হার্ডওয়্যারসহ আইটি পণ্য সরবরাহকারী ও সল্যুশন দেয়া প্রতিষ্ঠানে কর্মরত জনবলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিসগুলো চালু রাখতে কম্পিউটার হার্ডওয়্যার পণ্য সরবরাহ ও সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হোক। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মরত জনবলের চলাচলের অনুমতি দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, তথ্যপ্রযুক্তিখাতকে জরুরিসেবার আওতায় আনার জন্য গত ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে আবেদন জানায় বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। বিসিএসের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবারের লকডাউনে তথ্যপ্রযুক্তিখাতকে জরুরিসেবার আওতায় আনা হয়েছে।

বিসিএসের আবেদনে সাড়া দেয়ায় সরকারের সংশ্লিষ্ট দফতরকে (মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়) ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, দেশে এখন এমন কোনো খাত নেই যেখানে তথ্যপ্রযুক্তির ব্যবহার নেই। প্রযুক্তি পণ্য ও সেবা ছাড়া নিরবচ্ছিন্ন সেবা দেয়া প্রায় অসম্ভব। আমরা প্রথম থেকেই হার্ডওয়্যার খাত ও সেবাদানে গুরুত্ব দেয়ার জন্য সরকারকে অবহিত করে এসেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিসিএস সদস্যদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও করোনা মহামারি সংক্রান্ত অন্যান্য সব সরকারি নির্দেশনা মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অনুরোধ করছি। এই ঘোষণার অপব্যবহার করে যেন আমাদের এই অর্জনকে আমরা ম্লান না করে ফেলি এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকা উচিত।

তথ্যপ্রযুক্তি খাতে ই-কমার্স ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত থাকলেও হার্ডওয়্যার খাত এই প্রথম লকডাউনের আওতামুক্ত হলো।

The post আইটি পণ্য সরবরাহ বিধিনিষেধের আওতার বাইরে রাখার নির্দেশ appeared first on Mzamin.

ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়ে মারা গেলেন মা
ডেস্ক রিপোর্ট

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন মা। একই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তার ছেলে। একপর্যায়ে ছেলের অবস্থারও অবনতি ঘটে, প্রয়োজন হয় আইসিইউয়ের।

কিন্তু ছেলের জন্য সারা চট্টগ্রামের কোথাও মেলেনি আইসিইউ শয্যা। মুমূর্ষু অবস্থায় আইসিইউতে শুয়ে থাকা মায়ের কানে খবরটা যেতেই ছটফট করতে থাকেন মা। নিজের শয্যায় ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের ইশারা করেন মা।

চিকিৎসকরা বোঝানোর চেষ্টা করেও মাকে ওই অবস্থান থেকে সরাতে পারেননি। বাধ্য হয়ে মাকে নামিয়ে আইসিইউ বেডে তোলা হয় ছেলেকে। এর এক ঘণ্টার মাথায় করোনার কাছে হার মানেন মা। মায়ের জীবন ত্যাগের মধ্য দিয়ে আইসিইউ শয্যা মিললেও এখন ছেলের প্রাণও যায় যায়। তবে মুমুর্ষু অবস্থায় এখনো বেঁচে আছেন ছেলে।

গত ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ১টায় ছেলের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ শয্যা ছাড়েন কানন প্রভাপাল (৬৫) নামের ওই মা। তার বদলে আইসিইউ শয্যায় ওঠেন ছেলে শিমুল পাল (৪৩)। তবে আইসিইউ পেলেও সংকটমুক্ত নন শিমুল পাল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেন। কিছুক্ষণ বাদে মা মারা যান। মায়ের মৃত্যুর পর ছেলের অবস্থার আরও অবনতি হয়। তিনি এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’

কানন প্রভা পাল করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেছিলেন ১৫ জুলাই। শুরুতে তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। পরে ২২ জুলাই হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে নেওয়া হয় তাকে। এর একদিন আগে ২১ জুলাই করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে আসেন তার ছেলে শিমুল পাল।

The post ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়ে মারা গেলেন মা appeared first on Mzamin.

অধিক মুনাফার আশায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার
স্টাফ রিপোর্টার, ঢাকা

শারীরিক ও মানসিকভাবে ঝুঁকিপূর্ণ কাজের মধ্য দিয়ে বেড়ে উঠছে দেশের শ্রমজীবী শিশুরা। আইনের সুস্পষ্ট বিধান থাকার পরও লাগামহীনভাবে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। স্বল্পমূল্যে শ্রম কিনতে লঙ্ঘন করা হচ্ছে শিশুদের মানবাধিকার।

যেকোনও দুর্ঘটনায় শিশুদেরই ক্ষতি হচ্ছে বেশি। সম্প্রতি নারায়ণগঞ্জের একটি জুস কারখানার অগ্নিকাণ্ডে ব্যাপক হারে শিশু শ্রমিকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আইনের কার্যকারিতা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। কারখানার ছয় তলা ভবনটিতে তখন চারশ’র বেশি কর্মী কাজ করছিলেন। কারখানায় কেমিক্যাল, প্লাস্টিক, কাগজসহ প্রচুর সরঞ্জাম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে। ওই ঘটনায় এ পর্যন্ত ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই শিশু বলে জানা গেছে।

স্বল্পমূল্যে শ্রমিকদের বেতন দিয়ে অধিক মুনাফার লক্ষ্য নিয়েই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মালিকরা শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে যুক্ত করছেন বলে মনে করেন মানবাধিকার সংগঠন ‘সমাজের প্রতি যুবর উদ্যোগ’ এর সভাপতি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ। তিনি  বলেন, ‘আমাদের দেশের আইনে সুস্পষ্টভাবে শিশুদের পূর্ণ বিকাশ সাধন, মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত না করা, শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত না করার বিধান রয়েছে। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তথা পরবর্তী প্রজন্ম যেন আগামী দিনের জন্য গড়ে উঠেতে বাধাপ্রাপ্ত না হয়, সেসব কারণে শিশু শ্রমকে নিষিদ্ধ করা হয়েছে।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘জাতীয় শিশু জরিপ-২০১৩’ অনুযায়ী, দেশে বিভিন্ন শ্রমে নিয়োজিত আছে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার শিশু। এর মধ্যে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত প্রায় ১২ লাখ ৮০ হাজার শিশু। শ্রম মন্ত্রণালয়ের হিসাব বলছে, ঝুঁকিপূর্ণ কাজ করে দেশের ১৩ লাখ শিশু। তবে বর্তমানে এই সংখ্যা আরও বেশি। ২০০৬ সালের শিশু সনদে ১৪ বছরের কম বয়সী শিশুদের সার্বিক শ্রম এবং ১৮ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে।

শিশুশ্রমকে রোধ করা নিয়ে বিদ্যমান জাতীয় সিদ্ধান্ত ও আইনের ব্যবহার সম্পর্কে অ্যাডভোকেট তানজিলা রাহমান বলেন, ‘দেশে শিশু শ্রম রোধে বেশ কিছু রাষ্ট্রীয়-আন্তর্জাতিক সিদ্ধান্ত ও আইন গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে, জাতীয় শিশুশ্রম নির্মূল নীতি-২০১০, জাতীয় শিশুশ্রম কর্মপরিকল্পনা-২০১২ ও ২০১৬, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ আইন, মানবপাচার রোধে জাতীয় কর্মপরিকল্পনা কর্মসূচি-২০১৫ ও ২০১৭, জাতীয় শিক্ষানীতি এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা-২০১৬ ও ২০২০। এছাড়া আরও কিছু নীতিমালা রয়েছে, যা শিশুশ্রম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে যথেষ্ট। পাশাপাশি আন্তর্জাতিকভাবে শিশুশ্রম রোধে এবং শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কাজ করতে একত্রিত হয়েছিল। অথচ এত আইন, বিধিবিধান থাকার পরও সঠিক মনিটরিংয়ের অভাবে দেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বেড়েই চলেছে।’

তিনি আরও বলেন, ‘শ্রম আইন অনুসারে ১৪ বছর পূর্ণ করেছে, কিন্তু ১৮ বছরের ঊর্ধ্বে নয় এবং শিশু আইন অনুসারে ১৮ বছরের ঊর্ধ্বে নয়, এমন বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয়েছে। এসব শিশুদের মোট ৩৮ প্রকার ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত করা যাবে না বলেও এতে উল্লেখ রয়েছে। কিন্তু আমরা জেনেছি, নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় যেখানে ড্রাম ও বস্তা ভর্তি কেমিক্যাল পাওয়া গেছে, সেখানে কর্মরত শিশুদের অনেকেরই বয়স ছিল ১৪ বছরের নিচে। ফলে প্রতিষ্ঠানটি সেখানে নিহত-আহত শিশুদের বিষয়ে মোটেই দায় এড়াতে পারে না।’

আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না থাকা প্রসঙ্গে অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দেশে শিশুশ্রমের বিষয়ে ২০০৬ সালে প্রণীত শ্রম আইনে শিশুদের সুরক্ষা ও কল্যাণের জন্য বেশকিছু নীতিমালা রাখা হয়েছিল। কিন্তু প্রেক্ষাপট ও যুগের চাহিদা অনুযায়ী, ২০১৩ ও ২০১৮ সালে সে আইনটি সংশোধীত হয় এবং আইনটির তৃতীয় অধ্যায়ে শিশুশ্রমকে নিষিদ্ধ করা হয়। একই আইনে ১৪ বছরের নিচে কোনও শিশুকে কোনোপ্রকার শ্রমে নিযুক্ত করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। তবে আইন অনুসারে ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী শিশুদের লঘু দায়িত্ব অর্পণ করা যেতে পারে। সে ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ থেকে স্বাস্থ্যগত সনদ গ্রহণ করা সাপেক্ষে শিশুরা শ্রমে অন্তর্ভুক্ত হতে পারবে। অথচ আইনের এসব বিধান কার্যকর না করার কারণে দেশে ঝুঁকিপূর্ণ কাজে গিয়ে শিশুদের হতাহত হয়ে বারবার সংবাদের শিরোনাম হতে হচ্ছে।’

The post অধিক মুনাফার আশায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার appeared first on Mzamin.

ট্রেনে একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করলে তিন মাসের জেল
স্টাফ রিপোর্টার, ঢাকা

কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকিট কারো কাছে হস্তান্তর বা বিক্রয় করলে তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপশি এ ধরনের টিকিটের ক্রেতাকে একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত করা হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সম্মানিত রেলওয়ে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ট্রেনে ভ্রমণের জন্য ক্রয়কৃত টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকিট হস্তান্তরযোগ্য নয়। এটি কেবলমাত্র যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য প্রদান করা হবে সেই ব্যক্তি এবং উহাতে সুনির্দিষ্টভাবে যে সকল স্থানে বা মধ্যে ভ্রমণের অনুমতি প্রদান করা হবে সেই স্থানসমূহের মধ্যে প্রযোজ্য হবে।

আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজ টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকিট কারও কাছে হস্তান্তর বা বিক্রয় করে তাহলে উক্তরূপ বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা অর্থদণ্ড অথবা উভয় প্রকারের দণ্ডে দণ্ডিত হবে।

অনুরূপভাবে টিকিটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে অথবা ব্যবহার করার চেষ্টা করলে সে একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত হবে। অতএব অন-লাইন/মোবাইল অ্যাপ থেকে নিজে টিকেট কেটে রেলভ্রমণ করতে বলা যাচ্ছে এবং অন্যের নামে ক্রয়কৃত টিকিটে রেলভ্রমণ থেকে বিরত থাকতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম বলেন, ট্রেনের টিকেট কালোবাজারি দূর করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একজন যদি তার আপন ভাইয়ের জন্যও টিকেট কাটে তাহলেও তার ভাইয়ের জতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করতে হবে। তার বয়স যদি ১৮ কম হয় তাহলে যে টিকেট কাটবে তার জতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করতে পারবে। তাবে যে ভ্রমণ করবে তার মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া একজনের পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ ৪টা টিকিট ক্রয় করা যাবে বলেও জানান তিনি।

The post ট্রেনে একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করলে তিন মাসের জেল appeared first on Mzamin.