আন্তর্জাতিক Archives - Mzamin
তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি
ডিজিটাল ডেস্ক :প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিকে যুক্ত করায় কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থানকে তিনি ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে অভিহিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে জুড়ে দেওয়ার চেষ্টা বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের মন্তব্য প্রকাশ করেছে, তা আন্তর্জাতিক কূটনীতিতে অনভিপ্রেত। তার মতে, এ ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের গুরুত্ব সম্পর্কে ঢাকার আন্তরিকতার অভাবকেই ফুটিয়ে তোলে।
সাবেক এই জ্যেষ্ঠ কূটনীতিক মনে করিয়ে দেন যে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদিই প্রথম বিদেশি নেতা হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের প্রত্যাশা ছিল তিনি প্রথম বিদেশ সফর হিসেবে নয়াদিল্লিকেই বেছে নেবেন। কিন্তু ছয় মাস পার হয়ে গেলেও ঢাকা সেই আমন্ত্রণের কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। এমনকি কয়েক সপ্তাহ আগে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য দেওয়া দ্বিতীয় আমন্ত্রণের বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
শেখ হাসিনাকে ফেরানোর দাবিকে রাজনৈতিক সফরের শর্ত হিসেবে ব্যবহারের সমালোচনা করে বীণা সিক্রি বলেন, ‘প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে বছরের পর বছর সময় লাগতে পারে। বাংলাদেশ সরকার এটি ভালো করেই জানে। তাহলে কি তারেক রহমান আগামী কয়েক বছর ভারতে আসতে চান না?’ তিনি আরও যোগ করেন, দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতির একটি নির্দিষ্ট সময় থাকে। সেই সুযোগটি কাজে না লাগিয়ে এ ধরনের অযৌক্তিক ও অপেশাদার শর্তারোপ করা সম্পূর্ণ অনাবশ্যক ও অ-কূটনৈতিক আচরণ।
উল্লেখ্য, গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানিয়েছিলেন, সফরের পরিবেশ তৈরির জন্য শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া সফরের পরিবেশকে বিঘ্নিত করেছে বলেও ঢাকা দাবি করেছিল।
তবে ভারত সরকার ইতিমধ্যে স্পষ্ট করেছে যে, ওই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং এটি একটি বেসরকারি মিডিয়া আয়োজিত অনুষ্ঠান ছিল। বীণা সিক্রি মনে করেন, দুই দেশের সরকার যখন সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চালাচ্ছে, তখন এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক প্রচার কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তুলছে। তার মতে, বাংলাদেশ যদি গুরুত্বের সঙ্গে এই সফরটি সম্পন্ন করতে চায়, তবে এ ধরনের ‘কৌশল’ বাদ দিয়ে আনুষ্ঠানিক আলোচনায় মন দেওয়া উচিত।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি ৫ আগস্ট নয়াদিল্লিতে তার একটি উন্মুক্ত প্রেস অনুষ্ঠানে উপস্থিতিকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দৃশ্যমান হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তোলে এবং বিষয়টি তারেক রহমানের সফরের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দেয়।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় অবিলম্বে ফেরত দিতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে ঢাকা। অন্যদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ চলমান থাকলেও কোনো চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।
The post তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: সাবেক হাইকমিশনার বীণা সিক্রি appeared first on Mzamin.
অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু
নন্দীগ্রামের জমি আন্দোলনের হাত ধরে ২০১১-য় রাজ্যের মসনদে বসেছিল তৃণমূল। তবে তৃণমূল জমানাতেও অশান্তি এড়াতে পারেনি নন্দীগ্রাম। বোমাবাজি, খুন, রাজনৈতিক হিংসায় বার বার শিরোনামে উঠে এসেছে। ভোট এলে যা আরও উদ্বেগ বাড়িয়ে দিত এখানকার মানুষের মনে। ২০২৬-এ রাজ্যে পালাবদলের আঁচ পড়েছে নন্দীগ্রামের সেই পরিচিত ছবিতে।বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরে গত কয়েক মাসে কোথাও রাজনৈতিক হিংসা চোখে পড়েনি। যে নন্দীগ্রামে এক সময় দাপিয়ে বেড়াত তৃণমূল, এখন সেখানে নিজেদের অস্তিত্ব নিয়েই সঙ্কটে তারা। ২০২০-তে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরায় সমস্ত সরকারি ফলকে ঢেকে দেওয়া হয়েছিল তাঁর নাম। পালাবদলের পরে খুলে দেওয়া হয়েছে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত ফলকের আবরণ। ভোটের আগে তিনি এখানকার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, একে একে তা পূরণ হওয়ায় খুশি নন্দীগ্রামের মানুষ। ভোটে ভবানীপুর ও নন্দীগ্রাম দুই হেভিওয়েট কেন্দ্র থেকেই তিনি উড়িয়েছেন বিজেপির পতাকা। নিয়মের বাঁধনে একটি কেন্দ্র, নন্দীগ্রাম তাঁকে ছাড়তে হলেও এখানকার মানুষকে উন্নয়ন নিয়ে ভরসা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। আর তাই পরিবর্তনের এই নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থী লক্ষাধিক ভোটে জিতবেন-দাবি গেরুয়া শিবিরের।
২০১৬-র বিধানসভায় নন্দীগ্রাম থেকে জিতে তৃণমূল সরকারের মন্ত্রী হয়েছিলেন শুভেন্দু। হয়েছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও। সে সময় নন্দীগ্রাম জুড়ে হলদিয়া প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছিল। সমস্ত ফলকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নাম থাকত শুভেন্দুর। বিজেপিতে যোগ দেওয়ার পরে সমস্ত ফলকে তাঁর নাম ঢেকে দেওয়া হয়। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর নেমে আসে তৃণমূলের লাগামছাড়া অত্যাচার। ২০২১-এর বিধানসভায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন শুভেন্দু। কিন্তু রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফেরায় ফের নন্দীগ্রাম জুড়ে শুরু হয় রাজনৈতিক অশান্তি। বিজেপি কর্মীদের মারধর, বোমাবাজি থেকে বাদ যায়নি খুনের ঘটনাও।
তবে এখন তা অতীত। ২৬’-এর বিধানসভায় ফের জয় এবং রাজ্যেও তাঁর দল ক্ষমতায় আসায় অশান্তি ভুলে গোটা নন্দীগ্রাম উন্নয়নের নানা কর্মসূচিতে মেতেছে। নন্দীগ্রাম-১ ব্লকের সামসাবাদ অঞ্চলের ১৭ নম্বর শক্তি কেন্দ্র প্রমুখ শেখ সহিদুল খান বলেন, ‘তৃণমূল এখানে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে রেখেছিল। বিজেপি আসার পরে এখানকার মুসলিমরা বুঝেছে, পারবে। সমস্ত সংখ্যালঘু মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। উন্নয়নের কাজ শুরু হয়েছে। কোথাও অশান্তি নেই। মানুষ শান্তিতে আছে।’ নন্দীগ্রামের বাসিন্দা সুচরিত ভূঁইয়া বলেন, ‘শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে নন্দীগ্রামে রেললাইন তৈরির কাজ গতি পেয়েছে। হলদি নদীর উপরে সেতু তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সব থেকে বড় বিষয়, নন্দীগ্রামে রাজনৈতিক হিংসা এখন অতীত।’
নন্দীগ্রামের বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, ‘নন্দীগ্রামের তৃণমূল নেতারা রাজনীতি ছেড়ে দিয়েছেন। ওঁদের অনেকে এখন বিজেপির দিকে ঝুঁকছেন। পালাবদলের পরে নন্দীগ্রামের কোনও তৃণমূল নেতার উপরে হামলা হয়নি। কাউকে ঘরছাড়া হতে হয়নি। মানুষ এই পরিবর্তনটাই চেয়েছিল। যা এসেছে শুভেন্দু অধিকারীর হাত ধরে। উপনির্বাচনে আমরা এক লক্ষেরও।
সূত্র: এই সময়
The post অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু appeared first on Mzamin.
নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরে নড়েচড়ে বসল জেলা স্বাস্থ্য দপ্তর। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ় নোটিস ধরানো হলো। আপাতত ওই ডায়াগনস্টিক সেন্টারগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই সেন্টারগুলি যথাযথ কাগজ দেখাতে পারেনি। সেই কাগজ দেখাতে পারলে ফের তা খোলার অনুমতি দেওয়া হবে।
কী নির্দেশ CMOH-এর?
স্বাস্থ্যমন্ত্রীর জেলা সফরের একদিন পরে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিস পাঠালেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) অসিতকুমার দেওয়ান। তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জেলায় এসে আমাদের নির্দেশ দিয়েছিলেন, প্রাইভেট ল্যাব ও ইনভেস্টিগেশন সেন্টারগুলিতে চটজলদি এনকোয়ারি করতে। কাগজপত্র ঠিক না থাকলে তা দ্রুত বন্ধ করতে বলা হয়। ডিস্ট্রিক্ট লেভেল অফিসারদের দিয়ে সোমবার এই সার্ভে চালিয়েছি। দিনের শেষে দেখেছি প্রায় ২৮টি ডায়াগনস্টিক সেন্টার, যাদের কোনও বৈধ কাগজ নেই। ওদের ক্লোজ়ার নোটিস দিয়েছি। থানাকে বিষয়টি দেখতে বলেছি। শোকজ় নোটিসও দেওয়া হয়েছে। কেন এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল, ৭২ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে হবে। যতক্ষণ না বৈধ কাগজ দেখাতে পারবে, সেন্টার বন্ধ থাকবে।’
গত কয়েক মাস আগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ডায়াগনস্টিক সেন্টারগুলি পরিদর্শন করা হয়েছিল। যেগুলি অবৈধ ভাবে চলছিল, অনেকগুলিই বন্ধ করে দেওয়া হয়। তার পরেও বেশ কয়েকটি সেন্টার আইন ভেঙে চলছিল।
স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতার বার্তা
স্বাস্থ্য পরিকাঠামোয় কোনও রকম আপস চলবে না, বিজেপি এ রাজ্যে সরকারে আসার পরে তা স্পষ্ট করে দিয়েছে। কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি জেলায় জেলায় ঘুরছেন স্বাস্থ্যমন্ত্রী নিজে। হাসপাতালে সারপ্রাইজ় ভিজ়িট করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীও। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শনে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
জেলার পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার হাসপাতালগুলি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। কোথাও স্বাস্থ্য পরিষেবায় খুশি আবার কোথাও পরিস্থিতি দেখে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং রোগীদের সুরক্ষায় অবৈধ বেআইনি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। নন্দীগ্রামের এই পদক্ষেপ জেলার অন্যান্য অনিবন্ধিত স্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য একটি স্পষ্ট বার্তা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
সূত্র : এই সময়
The post নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH appeared first on Mzamin.
পাকিস্তানের কাশ্মীরে দমন-পীড়নে জাতিসংঘের উদ্বেগ, তদন্ত দাবি
পাকিস্তানের কাশ্মীরে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের বিষয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক স্পষ্ট ভাষায় জানান, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের ওপর কোনো ধরনের আঘাত বা ক্ষতি করা হলে তার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান হক জানান, সব অঞ্চলের কর্তৃপক্ষকেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান জানাতে হবে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের উত্থাপিত আগের উদ্বেগগুলোর কথা উল্লেখ করে ফারহান হক বলেন, ‘মহাসচিব তার হাইকমিশনারের বক্তব্যকে সমর্থন করেন এবং আমরা অবশ্যই আশা করি যে, মিস্টার তুর্কের আহ্বানগুলো গুরুত্ব সহকারে শোনা হবে।’শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের ওপর জবাবদিহির সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে ফারহান হক জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের ওপর যেকোনো আঘাত বা ক্ষতির ঘটনা অবশ্যই তদন্ত করতে হবে।
ফারহান হক আরো বলেন, ‘সব জায়গার সব কর্তৃপক্ষের জন্যই এটি গুরুত্বপূর্ণ যে তারা যেন শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেয় এবং অবশ্যই এই ক্ষেত্রেও সেটি প্রযোজ্য।যদি শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তার জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।’
গত ১৭ জুলাই বিধানসভা নির্বাচনকে সামনে পাকিস্তানের কাশ্মীরে বাড়তে থাকা সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি পাকিস্তানি কর্তৃপক্ষকে সংযম প্রদর্শন করতে, মৌলিক অধিকার রক্ষা করতে এবং সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।
বিবৃতিতে তুর্ক অঞ্চলজুড়ে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।হাইকমিশনার নথিভুক্ত সমস্ত মৃত্যুর ঘটনায় দ্রুত, পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি জোর দিয়ে বলেন যে, ভুক্তভোগীরা বিক্ষোভকারী কিংবা নিরাপত্তা বাহিনীর সদস্য যেই হোক না কেন, এই মৃত্যুর জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেকেজেএএসি)-কে নিষিদ্ধ করার পাকিস্তানি সিদ্ধান্তের বিষয়েও তুর্ক উদ্বেগ প্রকাশ করেন। আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে চলার আহ্বান জানিয়ে হাইকমিশনার বলেন, আটককৃত জেকেজেএএসি নেতাদের অবিলম্বে আইনজীবী এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, তাদের যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায্য বিচার পাওয়ার অধিকারকে পুরোপুরি সম্মান জানাতে হবে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাকিস্তানের কাশ্মিরে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বর্তমানে পাকিস্তানের কাশ্মীরে মৌলিক অধিকারের নির্মম দমনপীড়ন প্রত্যক্ষ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেখা গেছে যে, স্থানীয় জনগণের নেতৃত্বে গড়ে ওঠা শান্তিপূর্ণ অধিকার আন্দোলনকে স্তব্ধ করতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী মারাত্মক সহিংসতা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং কঠোর নিষেধাজ্ঞার আশ্রয় নিয়েছে। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চালানো এই সহিংসতা পাকিস্তানি নীতি নির্ধারকদের চরম ভন্ডামিকে প্রকাশ করে দেয়।জয়সওয়াল আরো বলেন, চিরাচরিত কূটনৈতিক নাটক করার পরিবর্তে পাকিস্তানের উচিত হবে কাশ্মিরে রক্তপাত বন্ধ করা। তাদের নিজেদের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে নির্ভরযোগ্য, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়া এবং তাদের বেআইনি ও জোরপূর্বক দখলে থাকা সমস্ত ভারতীয় ভূখণ্ড অবিলম্বে খালি করা। বিশ্ববাসী এই সাজানো নাটকে বিভ্রান্ত হচ্ছে না।
অরাজনৈতিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে গত ৫ জুন থেকে ৩৮ দফা দাবিতে কাশ্মীরে আন্দোলন হচ্ছে। মূলত মুদ্রাস্ফীতি, লোডশেডিং, আটার ঘাটতি এবং কয়েক দশকের সামরিক দমনপীড়ন, নিপীড়ন, বৈষম্য ও অত্যাচার থেকে সৃষ্ট পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এবারের আন্দোলন। তবে এবার ৩৮ দফার মূল দাবি হলো সংসদে কাশ্মীরের বাইরে থাকা কাশ্মিরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল। আন্দোলনকারীদের দাবি, এই সংরক্ষিত আসন দিয়েই ইসলামাবাদ বরাবর কাশ্মীরের ওপর নিজের ছড়ি ঘোরানোর সুযোগ পায়। আন্দোলন শুরুর পর থেকেই ইসলামাবাদ আলোচনার বদলে নিষ্ঠুরতাকে হাতিয়ার করে। আন্দোলনকারীদের পিছু হটাতে সরকার নিষ্ঠুর দমননীতির পাশাপাশি অঞ্চলটিতে খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী পণ্যের প্রবেশ সীমিত বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়ায় ফলে ব্যাংকিং এবং এটিএম সেবাসমূহ অচল হয়ে পড়েছে। এছাড়া গণমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ, কারফিউ জারি করে সরকার কাশ্মীরকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে।
চলমান সহিংসতায় অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অবশ্য আন্দোলনকারীদের দাবি, মৃতের সংখ্যা আরো অনেক বেশি।
সূত্র : এএনআই
The post পাকিস্তানের কাশ্মীরে দমন-পীড়নে জাতিসংঘের উদ্বেগ, তদন্ত দাবি appeared first on Mzamin.
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট
তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের ‘উদ্বেগের’ প্রসঙ্গে চীনের তরফে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে এই সহযোগিতার তৃতীয় কোনো পক্ষকে ‘লক্ষ্য করে নয়’। তৃতীয় কোনো পক্ষের ‘হস্তক্ষেপও চায় না’ তারা।
শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর তরফে করা এক প্রশ্নে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই কথা বলেন।
ব্রিফিংয়ে পিটিআই এর সাংবাদিক তিস্তা নিয়ে বাংলাদেশে ও চীনের মধ্যে সমঝোতা হওয়ার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেন। তিনি বলেন, তিস্তা নিয়ে চীন ও বাংলাদেশের সহযোগিতা বিষয়ে ভারতের গুরুতর ‘উদ্বেগ’ রয়েছে, কারণ নদীটি সীমান্তের খুব কাছ দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। এ ধরনের ‘উদ্বেগ’কে চীন কীভাবে দেখে? দুই নেতার আলোচনায় এ বিষয়টি উঠেছিল?
জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করতে প্রস্তুত আছে চীন। এক্ষেত্রে অর্থনীতি ও বাণিজ্য, পানি সংরক্ষণ ও জীবিকার মতো ক্ষেত্রে আলোচনা ও সহযোগিতা বাড়াতে চায়।
তিনি বলেন, “জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশ সরকার বেশ গুরুত্ব দিয়ে থাকে। এই প্রকল্পে সহযোগিতা দিতে কী করা যায়, তার জন্য প্রস্তুত আছে চীন। “আমি জোর দিয়ে বলতে চাই, চীন-বাংলাদেশ সহযোগিতা তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটা তৃতীয়পক্ষের হস্তক্ষেপ মুক্ত থাকা উচিত।”
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে দুইপক্ষ একমত হয়েছিল। মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়।
ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি আটকে থাকার মধ্যে ‘তিস্তা রিভার কমপ্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ শীর্ষক এ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। ২০১৯ সালের জুলাইয়ে বেইজিং সফরে এটিসহ আরও কয়েকটি প্রকল্পে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সরকারের সহায়তা চেয়েছেন বলে ওই সময় সংবাদমাধ্যমে খবর আসে।
তিস্তা প্রকল্পে নদীর তীর ব্যবস্থাপনায় অবকাঠামো নির্মাণ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে বলে সেসময় এক প্রতিবেদনে জানিয়েছিল বিবিসি। এ প্রকল্পে চীনা কোম্পানিকে কাজ দেওয়ার বিষয়ে ঢাকাকে নয়া দিল্লির উদ্বেগ জানানোর মধ্যেই বেইজিং প্রায় ১০০ কোটি ডলারের আনুষ্ঠানিক প্রকল্প প্রস্তাব জমা দেয়।
এর মধ্যেই ২০২৪ সালের মে মাসে ঢাকা সফরে এসে তিস্তা প্রকল্পে অর্থায়নে ভারতের আগ্রহের কথা জানান দেশটির তখনকার পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। এরপর জুনে শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তা মহাপরিকল্পনায় দেশটি যুক্ত হওয়ার আগ্রহ দেখায়।
এর অংশ হিসেবে ভারতের একটি কারিগরি দল দ্রুত বাংলাদেশ সফর করবে বলে শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আলোচনার মাসখানেকের মাথায় ৫ অগাস্ট ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের; দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান তিনি।
২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পুনরায় চীনের অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়।
পাঁচ বছর মেয়াদি প্রথম ধাপের প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ৯ হাজার কোটি টাকা (৭৫০ মিলিয়ন ডলার)। এর মধ্যে প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা বা ৫৫০ মিলিয়ন ডলার চীনের কাছে ঋণ হিসেবে চাওয়া হয়েছে এবং বাকি অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে মেটানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীনের কাছে প্রকল্পটির বিষয়ে সহযোগিতা চাওয়ার কথা বলে আসছিল সরকার। এর মধ্যে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং পানিসম্পদমন্ত্রী লি কুওইংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তার কার্যালয় বলেছে, তিস্তাসহ বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা চান। চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইং ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাঁচদিনের চীন সফরের শেষদিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর। বিকালে দেশের পথে রওনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমপি) নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতা দেবে চীন। এবং এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও সংশ্লিষ্ট কাজকে ত্বরান্বিত করার ক্ষেত্রে দুদেশের বিশেষজ্ঞদের সহযোগিতা দেবে।
মেরিটাইম বিষয়েও সহযোগিতা জোরদারে দুইপক্ষ একমত হওয়ার কথাও তুলে ধরা হয়েছে যৌথ বিবৃতিতে।
The post তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন appeared first on Mzamin.
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯
আন্তর্জাতিক ডিজিটাল রিপোর্ট
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। দেশটিতে নিহতের সংখ্যা শুক্রবার দ্বিগুণেরও বেশি বেড়ে এখন ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলগুলোকে স্বাগত জানানোর সময় সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিবেষ্টিত হয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই নতুন হতাহতের ঘোষণা দেন। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ধ্বংসস্তূপের নিচে যারা আটকে আছেন, আমরা তাদের উদ্ধার করতে যাচ্ছি। আমরা এই লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য।
ওই এলাকায় জীবিতদের সন্ধান এবং দুর্গত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণের কাজ জোরদার করতে পুরো রাজ্যকে ইতোমধ্যে সামরিকায়িত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: এএফপি
The post ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ appeared first on Mzamin.
দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক
আন্তর্জাতিক ডিজিটাল রিপোর্ট
ক্রমবর্ধমান ‘ইসলামিকরণ’ ঠেকাতে দেশজুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের এই দেশটির অভিবাসনমন্ত্রী মর্তেন বোদস্কভ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
ড্যানিশ সংবাদ সংস্থা রিৎজাউ-কে দেওয়া সাক্ষাৎকার দিয়েছেন বোদস্কভ। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এবং ডেইলি টেলিগ্রাফ সেই সাক্ষাৎকারের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে।
বোদস্কভ বলেছেন, ক্রমবর্ধমান ‘ইসলামীকরণ’ ডেনমার্কের জনপরিসরের অনেকটা অংশ দখল করে নিচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরা ডেনমার্কের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে।
“ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়”, রিৎজাউকে বলেন বোদস্কভ।
এমন এক সময়ে অভিবাসনমন্ত্রী এই মন্তব্য করলেন, যে সময়ে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নির্দেশে অভিবাসন নীতি ব্যাপকভাবে কঠোর করছে ডেনমার্ক। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলের মধ্যে বর্তমানে ডেনমার্কের অভিবাসন নীতি সবচেয়ে কঠোর।
তবে এ পরিকল্পনা বাস্তাবায়নের ক্ষেত্রে ডেনমার্কের সরকারের সামনে কিছু আইনি চ্যালেঞ্জ রয়েছে, কারণ দেশটি সংবিধানে জনগনের মুক্তভাবে ধর্মচর্চার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমালোচকদের যুক্তি, এ পরিকল্পনা একটি নির্দিষ্ট ধর্মকে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করেছে এবং এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে।
তবে সেই চ্যালেঞ্জ খুব শক্তিশালী হবে বলে মনে হয় না। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে অভিবাসী-বিরোধী মনোভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আযান ও হিজাব পরিধানের মতো ইসলামিক প্রথাগুলোও সমালোচনার মুখে পড়েছে।
এর আগে চলতি ২০২৬ সালের শুরুর দিকে পার্লামেন্টে আইন পাস করে দেশজুড়ে মুখঢাকা হিজাব-নেকাব নিষিদ্ধ করেছে ডেনমার্কের সরকার।
রিৎজাউকে দেওয়া সাক্ষাৎকারে ডেনমার্কের অভিবাসনমন্ত্রী বলেছেন, “ডেনমার্ককে ইসলামীকরণের কোনা সুযোগ নেই। ডেনমার্কে ঘুরে বেড়ানোর সময় যদি আপনার মনে হয় যে আপনি ইসলামাবাদের কোনো উপশহরে এসে পড়েছেন, তাহলে খুব সমস্যা।”
The post দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক appeared first on Mzamin.
মার্কিন অ্যাটর্নি জেনারেল বললেন নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। রোববার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এই তথ্য জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হামলাকারী বন্দুকধারী নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে প্রবেশদ্বারের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করেন। এ সময় তাকে বাধা দেওয়ায় সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস ও আইনপ্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যরা হামলাকারীর সঙ্গে গুলি বিনিময় করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের হিল্টন হোটেলের তল্লাশি পয়েন্টের কাছে শর্টগান থেকে সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে জাপটে ধরে থামান এবং গ্রেপ্তার করেন। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা নৈশভোজ অনুষ্ঠানের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ব্লাঞ্চ বলেন, ‘মনে হচ্ছে হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছিলেন, যার মধ্যে সম্ভবত প্রেসিডেন্টও ছিলেন।’ তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটনে এসেছিলেন। দেশটির ভারপ্রাপ্ত এই অ্যাটর্নি জেনারেল বলেন, আজ সোমবার ফেডারেল আদালতে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে। তবে এই হামলার সঙ্গে ইরানের কোনও যোগসূত্র আছে কি না, সে সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি। হামলার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের অ্যাজেন্ট তার বুলেটপ্রুফ ভেস্টের কারণে বেঁচে গেছেন এবং তিনি এখন ভালো অবস্থায় আছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ওই কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার লক্ষ্যবস্তু নিজেই ছিলেন বিশ্বাস করেন তিনি। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ট্রাম্পের ওপর তৃতীয়বারের মতো প্রাণঘাতী হামলার চেষ্টা হলো; যা যুক্তরাষ্ট্রে গভীর রাজনৈতিক মেরুকরণেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনে ট্রাম্পের অনুষ্ঠানস্থলে হামলার এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ওই হামলার ঘটনাকে ‘‘আমাদের মুক্ত ও উন্মুক্ত সমাজের ওপর আক্রমণ’’ বলে অভিহিত করেছেন। বিশ্বনেতারা জোর দিয়ে বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই।
সন্দেহভাজন ব্যক্তি ‘উন্মাদ’ হতে পারেন, ধারণা ট্রাম্পের
দেশটির আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করেছেন। অ্যালেনের অতীত সম্পর্কে তাৎক্ষণিকভাবে খুব বেশি কিছু জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, তিনি লস অ্যাঞ্জেলেসের কাছে টরেন্সের একজন শিক্ষক ছিলেন। ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে শারীরিক পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার এই কাজের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা এখনই বলা সম্ভব নয়। তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাত প্রায় ৮টা ৩৫ মিনিটের সেই বিশৃঙ্খল পরিস্থিতি মার্কিন শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে; যাদের মধ্যে অনেকেই হোটেলের বিশাল বলরুমে উপস্থিত ছিলেন। এই ঘটনায় তদন্তের একটি প্রধান দিক হতে পারে, কীভাবে ওই বন্দুকধারী হোটেলের ভেতরে শটগান নিয়ে ঢুকতে সক্ষম হলেন। এই হোটেলে প্রতিবছর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠিত হয়; যা ওয়াশিংটনের সামাজিক ক্যালেন্ডারের অন্যতম এক প্রধান আয়োজন। কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাম্পের মন্ত্রিসভার অনেক সদস্য এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম ট্রাম্প এই অনুষ্ঠানে যোগ দেন। এর আগের বছরগুলোতে তিনি এটি বর্জন করেছিলেন। এই নৈশভোজ যে হোটেলে আয়োজন করা হয়েছিল, সেখানেই ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তখন হোটেলের বাইরে এক আততায়ীর গুলিতে তিনি আহত হয়েছিলেন। ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চেকপয়েন্টের মধ্য দিয়ে দ্রুত দৌড়াচ্ছেন। নিরাপত্তা কর্মীরা তাদের অস্ত্র বের করার আগেই তিনি গুলি চালান। বন্দুকধারী দুটি চেকপয়েন্ট অতিক্রম করার পর তাকে পরাস্ত করা হয়। তবে তার ওপর কোনও গুলি চালানো হয়নি। গালা ডিনার বাতিল হওয়ার পর ট্রাম্প বলেন, তিনি ৫০ গজ দূর থেকে তেড়ে এসেছিলেন। তাই রুম থেকে বেশ দূরেই ছিলেন তিনি। হামলাকারী দৌড়াচ্ছিলেন। তিনি সত্যিই খুব দ্রুত ছুটছিলেন। কর্মকর্তারা মনে করছেন, ওই ব্যক্তি একাই হামলার পরিকল্পনা করেছিলেন বা তিনি একজন উন্মাদ।
যেভাবে ঘটলো গুলির ঘটনা
ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাম্প এবং তার স্ত্রী মঞ্চে একটি ডিনার টেবিলে বসে একজনের সঙ্গে কথা বলছেন। ঠিক তখনই বলরুমের পেছন দিকে গোলাগুলির শব্দে হট্টগোল শুরু হয়; যা পুরো রুমে আতঙ্কের সৃষ্টি করে। মানুষজন চিৎকার করে বলছিলেন, শুয়ে পড়ুন, সবাই নিচে শুয়ে পড়ুন! তুজেডো এবং বল গাউন পরা প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। নিরাপত্তা কর্মীরা তাদের অস্ত্র বের করে পাহারায় নামেন। কেউ কেউ মন্ত্রিসভার সদস্যদের মেঝেতে শুইয়ে দেন এবং নিজেদের শরীর দিয়ে তাদের ঢেকে রাখেন। আবার অন্যরা সুরক্ষা বেষ্টনী তৈরি করেন। সামরিক পোশাক পরা নিরাপত্তা কর্মীরা রাইফেল তাক করে মঞ্চে উঠে আসেন এবং ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও জেডি ভ্যান্সকে দ্রুত সরিয়ে নেন। বিশাল রুমের বিভিন্ন টেবিলে বসে থাকা মন্ত্রিসভার সদস্যদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা একে একে বাইরে নিয়ে যান। বেশিরভাগ অতিথি টেবিলের নিচে গুটিসুটি মেরে থাকলেও কেউ কেউ তখন ইউএসএ, ইউএসএ বলে স্লোগান দেন। ওয়াশিংটনের একটি সূত্র রয়টার্সকে বলেছে, মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা ধরে মঞ্চের পেছনে অপেক্ষায় ছিলেন ট্রাম্প। পরে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি। তার এই মন্তব্য ২০২৪ সালে পেনসিলভেনিয়ার বাটলারে এক হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়ার পর মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সেই প্রতিবাদী ছবির কথা মনে করিয়ে দেয়। ওই সময় ২০ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ট্রাম্পের কানের ওপরের অংশ জখম হয় এবং পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেই হামলাকারী নিহত হন। বাটলারের সেই ঘটনার ঠিক দুই মাস পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে ট্রাম্প যখন খেলছিলেন, তখন সিক্রেট সার্ভিস অ্যাজেন্টরা ঝোপের মধ্যে অস্ত্রসহ এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন। সেই ঘটনাকেও হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং গত ফেব্রুয়ারিতে ওই সন্দেহভাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সূত্র: রয়টার্স।
জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে ঘানার উত্থাপিত দাসত্বকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃতি প্রদান এবং এর জন্য ক্ষতিপূরণ দাবির একটি প্রস্তাব জাতিসংঘে পাস হয়েছে। তবে ঐতিহাসিক এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
প্রস্তাবটির পক্ষে ১২৩টি দেশ ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আর্জেন্টিনা বিপক্ষে অবস্থান নেয়। অন্যদিকে যুক্তরাজ্য, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসহ মোট ৫২টি দেশ ভোটদানে বিরত ছিল।
ভোটের আগে মার্কিন উপ-রাষ্ট্রদূত ড্যান নেগ্রিয়া সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র দাসপ্রথার অন্যায়কে স্বীকার করলেও ঐতিহাসিক ভুলের জন্য কোনও আইনি ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। তিনি যুক্তি দেখান যে, দাসপ্রথা যখন প্রচলিত ছিল, তখন আন্তর্জাতিক আইনে তা অবৈধ ছিল না।
নেগ্রিয়া আরও অভিযোগ করেন, এই প্রস্তাবের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধগুলোকে একটি শ্রেণিবিন্যাস করার চেষ্টা করা হয়েছে, যা ইতিহাসের অন্যান্য নৃশংসতার শিকার মানুষদের দুর্ভোগকে খাটো করে দেখায়।
গৃহীত প্রস্তাবটিতে আফ্রিকানদের দাস হিসেবে পাচার এবং বর্ণবাদী দাসত্বকে ‘মানবতাবিরোধী জঘন্যতম অপরাধ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, আফ্রিকান এবং আফ্রিকান বংশোদ্ভূতদের বিরুদ্ধে ঘটে যাওয়া ঐতিহাসিক অন্যায়ের প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ দাবি করা একটি বাস্তবসম্মত পদক্ষেপ।
ইতিহাস অনুযায়ী, প্রায় ৪০০ বছর ধরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ১২ কোটিরও বেশি মানুষকে আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল। এই যাত্রাপথে অন্তত ২৪ লাখ মানুষ মারা যান এবং পৌঁছানোর পর আরও লাখো মানুষ নির্যাতন ও শোষণের শিকার হয়ে প্রাণ হারান। ১৯৮১ সালে মৌরিতানিয়া সর্বশেষ দেশ হিসেবে দাসপ্রথা বিলুপ্ত করলেও আন্দোলনকারীদের দাবি, ওই ব্যবসার অর্থনৈতিক প্রভাব এবং ঔপনিবেশিক শক্তির আফ্রিকা ভাগ করার ক্ষত এখনও বিদ্যমান।
ভোটের পর ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো অ্যাবলাকুয়া একে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে বলেন, “আমরা কেবল একটি পাঠ্য পাস করিনি, আমরা একটি সত্যকে নিশ্চিত করেছি। আমরা নীরবতার বদলে স্মৃতিকে এবং বিভাজনের বদলে অভিন্ন মানবতাকে বেছে নিয়েছি।”
এদিকে বর্ণবাদবিরোধী কর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। গত আগস্টে ট্রাম্প স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সমালোচনা করে বলেছিলেন, তারা মার্কিন ইতিহাসের ইতিবাচক দিকের চেয়ে ‘দাসত্ব কতটা খারাপ ছিল’ তার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি এই মন্তব্য করেন। এর এক সপ্তাহ আগেই হোয়াইট হাউস থেকে ওই প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, মার্কিন আদর্শের সঙ্গে সাংঘর্ষিক মনে হলে মিউজিয়ামের যেকোনও প্রদর্শনীর ভাষা বা ঐতিহাসিক কাঠামো পরিবর্তন করতে হবে।
The post জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল appeared first on Mzamin.
যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
যেসব দেশ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের মধ্যে পাকিস্তানও অন্যতম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড বুধবার ওই মন্তব্য করেছেন। বুধবার মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির বৈঠকে ২০২৬ সালের বার্ষিক হুমকি মূল্যায়ন উপস্থাপন করেন তুলসি গ্যাবার্ড। সেখানে বিশ্বের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান পারমাণবিক হুমকি হয়ে উঠছে বলে জানান তিনি।
বৈঠকে তুলসি গ্যাবার্ড বলেন, পাকিস্তান ছাড়াও ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া সক্রিয়ভাবে পরমাণু ও প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ ব্যবস্থা তৈরি করছে। এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম বলে সতর্ক করে দেন তিনি।
মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে গ্যাবার্ড বলেন, ইসলামাবাদের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। তিনি বলেন, ‌‌‘‘রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বিভিন্ন ধরনের উন্নত ও প্রথাগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে; যা আমাদের মাতৃভূমিকে তাদের নাগালে নিয়ে এসেছে। মার্কিন এই গোয়েন্দা প্রধান বলেন, পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির তালিকায় সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে; যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে।
বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশ যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতে পারে; যাতে তারা নিজেদের কর্মসূচিকে সেই অনুযায়ী সাজাতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, আগামী এক দশকে এই ক্ষেপণাস্ত্র হুমকি আরও বাড়বে। ২০৩৫ সাল নাগাদ এই হুমকির পরিমাণ বর্তমানের ৩ হাজার ক্ষেপণাস্ত্র থেকে বেড়ে তা ১৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ওয়াশিংটন-ভিত্তিক বিশেষজ্ঞ সুজা নওয়াজ ওই মূল্যায়নকে পূর্ববর্তী মার্কিন নীতির ধারাবাহিকতা হিসেবে দেখছেন। তিনি বলেন, বাইডেন প্রশাসনও পাকিস্তানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে পাকিস্তানের শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার ৮০০ কিলোমিটারের কম এবং ইসলামাবাদ বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল ভারতকে মোকাবিলার জন্য। দক্ষিণ এশিয়ার বাইরে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনও দেশে আঘাত হানার কারণ পাকিস্তানের নেই। তবে এই ধরনের মূল্যায়ন উদীয়মান মার্কিন-পাকিস্তান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমান মার্কিন প্রশাসন পাকিস্তানের বিষয়ে সাধারণত ইতিবাচক বার্তা দিলেও এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, মূল্যায়নে পাকিস্তানকে এককভাবে লক্ষ্য করা হয়নি; বরং অন্য দেশগুলোর সঙ্গেই দেশটির নাম নেওয়া হয়েছে।
গ্যাবার্ড সতর্ক করে বলেছেন, দক্ষিণ এশিয়ায় সক্রিয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এখনো বড় হুমকি। প্রতিবেদনে ভারত-পাকিস্তান উত্তেজনাকে ‘দীর্ঘস্থায়ী নিরাপত্তা চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে কাশ্মিরের পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, তা পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হলেও সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেকোনও সময় সঙ্কটের অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এছাড়া পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা এবং তালেবানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের অবনতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। যদিও পাকিস্তানের সেনাপ্রধান চলতি মাসে সতর্ক করে দিয়ে বলেছেন, শান্তি বজায় রাখার স্বার্থে তালেবানকে অবশ্যই পাকিস্তানবিরোধী জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
ইরান যুদ্ধ প্রসঙ্গে তুলসি বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের সরকার কিছুটা দুর্বল হলেও তারা এখনো অটল রয়েছে। তেহরান ও তাদের প্রক্সিরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে সক্ষম। অপারেশন ‘এপিক ফিউরি’র মাধ্যমে ইরানকে বেশ কোণঠাসা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, ডন।
The post যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি appeared first on Mzamin.