অর্থনীতি Archives - Mzamin

বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫ সহযোগিতা, প্রযুক্তি ও উন্নয়নের নতুন দিগন্ত
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিতে আসছে দ্বিতীয় বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে এই বৃহৎ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চীনের গণপ্রজাতন্ত্রী দূতাবাস ও চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (CEAB)-এর যৌথ আয়োজনে এই মেলায় দুই দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প ও প্রযুক্তি খাতের কোম্পানি, বিনিয়োগ সংস্থা এবং বাণিজ্য সংগঠন অংশ নেবে।

এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এক কার্যকর প্ল্যাটফর্ম। এখানে অংশগ্রহণকারীরা সরাসরি ব্যবসায়িক সংযোগ তৈরি, প্রযুক্তি স্থানান্তর ও পারস্পরিক সহযোগিতার সুযোগ পাবেন।

ইতোমধ্যেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর আওতায় বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ নানা বড় প্রকল্প। এসব উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়নেই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রদর্শনীতে প্রযুক্তি, প্রকৌশল, নির্মাণ, স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, ফিনান্স, ফিনটেক, পরিবহন, সরবরাহ ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতের প্রতিষ্ঠান থাকবে।

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য এটি চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সাথে নতুন যৌথ উদ্যোগ, প্রযুক্তি সহযোগিতা এবং বাজার সম্প্রসারণের দরজা খুলে দেবে।

এছাড়া মেলায় থাকবে বিজনেস ডায়ালগ, সেমিনার, ওয়ার্কশপ, ইনোভেশন শেয়ারিং সেশন এবং খাতভিত্তিক আলোচনা, যেখানে দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা পণ্য, প্রযুক্তি ও সেবার বিষয়ে মতবিনিময় এবং সম্ভাব্য অংশীদারিত্বের পথ খুঁজে নিতে পারবেন।

এই আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন, বাংলাদেশ এগ্রো-বেইজড প্রোডাক্ট প্রডিউসারস অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বাপমা) এবং বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)।

বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫ দুই দেশের অর্থনৈতিক আস্থা ও সহযোগিতাকে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ এনে দেবে।

The post বাংলাদেশ–চীন এক্সিবিশন ২০২৫ সহযোগিতা, প্রযুক্তি ও উন্নয়নের নতুন দিগন্ত appeared first on Mzamin.

প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক বিউটি এক্সপো, কোরিয়ান অংশগ্রহণে জমজমাট কসমেটিকা ২০২৫
ঢাকা, ৮ আগস্ট ২০২৫ – আজ থেকে শুরু হলো বাংলাদেশের সৌন্দর্য ও পার্সোনাল কেয়ার শিল্পের এক নতুন যাত্রা। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন হলো ‘কসমেটিকা ঢাকা ২০২৫’, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী। দুই দিনব্যাপী এই আয়োজন ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশি-বিদেশি বিউটি ব্র্যান্ড, শিল্প প্রতিষ্ঠান, এবং বিনিয়োগকারীরা একত্রিত হয়েছেন দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান কসমেটিকস বাজারের সম্ভাবনা নিয়ে কাজ করতে।

প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ কোরিয়ার অসাধারণ অংশগ্রহণ। বিশ্বজুড়ে কোরিয়ান বিউটি পণ্য তাদের গুণমান ও উদ্ভাবনের জন্য সমাদৃত, আর এবার বাংলাদেশের বাজারে সেই জনপ্রিয় ব্র্যান্ডগুলো সরাসরি অংশ নিচ্ছে। Beauty of Joseon, Cosrx, Some by Mi, CELL29, HL Global, Skineye, Medytox এবং APLB-সহ ২৫টিরও বেশি স্বনামধন্য কোরিয়ান কসমেটিকস ব্র্যান্ড অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে, যা বাংলাদেশের বাজারে কোরিয়ান বিউটি পণ্যের একটি বড় প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হবে।

এই আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কোরিয়ান দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (KOTRA)। তাদের সমর্থন ও সহযোগিতা এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে বাস্তব রূপ দিতে সহায়তা করেছে। এটি দুই দেশের মধ্যে দৃঢ় বাণিজ্যিক সম্পর্কেরই একটি উদাহরণ।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত মহামান্য পার্ক ইয়ং সিক (Park Young Sik) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন KOTRA ঢাকা কার্যালয়ের মহাপরিচালক মি. জিনহাক হুর (Jinhak Hur)। তাঁদের উপস্থিতি দুই দেশের মধ্যকার কৌশলগত বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও সুদৃঢ় করেছে।

KOTRA দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য উন্নয়ন এবং বিনিয়োগ উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করে আসছে। ব্যবসায়িক সংযোগ তৈরি, প্রযুক্তি হস্তান্তর, বাজার উন্নয়ন এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে KOTRA-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরিয়ান কোম্পানিগুলোর পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি।

‘কসমেটিকা ঢাকা ২০২৫’-এর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতে সমর্থন দিয়ে KOTRA একদিকে যেমন কোরিয়ান উদ্ভাবনকে তুলে ধরছে, তেমনি বাংলাদেশের সম্ভাবনাময় বাজারে নতুন দিগন্ত উন্মোচন করছে। সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পে প্রযুক্তি, বাণিজ্যিক অংশীদারিত্ব এবং বিনিয়োগের ক্ষেত্র প্রসারে এই প্রদর্শনী এক নতুন দিগন্ত তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

The post প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক বিউটি এক্সপো, কোরিয়ান অংশগ্রহণে জমজমাট কসমেটিকা ২০২৫ appeared first on Mzamin.

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকার বেশি
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ব্যাংক খাতের খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বেড়ে প্রথমবারের মতো পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। ব্যাংক খাতের মোট ঋণের যা প্রায় ৩০ শতাংশ। আর এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ ১৯ হাজার কোটি টাকা বা ১৫১ শতাংশ। ব্যাংকগুলোর প্রাথমিক তথ্যের ভিত্তিতে জুনভিত্তিক খেলাপি ঋণের হিসাব তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিগত সরকারের সময় নীতিসহায়তার আড়ালে খেলাপি ঋণের তথ্য গোপন করার সুযোগ দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। আবার বেশিরভাগ ক্ষেত্রে বড় ঋণগ্রহীতারা ঋণসীমা বাড়িয়ে কিংবা আরেক নামে ঋণ সৃষ্টি করে দায় সমন্বয় দেখাতো। সরকার পতনের পর এ ধরনের সুযোগ বন্ধ হয়েছে। আগে মেয়াদি ঋণ অনাদায়ী থাকার ছয় মাস পর থেকে মেয়াদোত্তীর্ণ ধরা হতো। তবে গত মার্চ থেকে ঋণ পরিশোধের মেয়াদ পার হওয়ার পরদিন থেকেই মেয়াদোত্তীর্ণ ধরা হচ্ছে।

এছাড়া, অনেক খাতের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। আবার অনেক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধাররা জেলে বা পলাতক। ফলে কিছু প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, লোকসানে পড়েছে অনেকে। সব মিলিয়ে ব্যাংকগুলোর প্রত্যাশিতভাবে ঋণ আদায় হচ্ছে না। এসব কারণে খেলাপি ঋণ লাফিয়ে বাড়ছে। এতে ব্যাংক খাতে মূলধন সংকট দেখা দিয়েছে। মুনাফা কমেছে বেশ কিছু ব্যাংকের।

The post এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকার বেশি appeared first on Mzamin.

অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে: দেবপ্রিয় ভট্টাচার্য
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা, বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ, এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়। এটা সবার কাছেই প্রকাশ্য। এখন সরকারের নিরপেক্ষতা পুনঃপ্রমাণ করা…কাদম্বরীকেই করিতে হইবে।’

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করেছে প্রথম আলো। গোলটেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

গোলটেবিল বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বৈষম্যবিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম। কিন্তু বৈষম্যবিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কারপ্রক্রিয়ায় প্রতিফলন করতে পারল না। সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই। সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করছে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে, সেই দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভেতরে গেল না এখন পর্যন্ত। সেহেতু সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষ তো পরের কথা, এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণিও তার ভেতর এল না।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দুটি মৌলিক প্রশ্ন এখন সামনে এসেছে। একটি হলো অন্তর্বর্তী সরকার। অর্থাৎ তার শুরুও আছে এবং একটা সুনির্দিষ্ট সীমিত সময়ের পরে তার শেষ আছে। এই জিনিসটাকে সামনে নিয়ে আসার এখন সময় হয়েছে যে এটা একটা অনন্তকালীন সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি হয়, তাহলে প্রথমে এখন যে দুটি প্রশ্ন সবাইকে বিচলিত করছে, অন্তত আমাকে করে—এক নম্বর প্রশ্ন হলো, সরকারের নিরপেক্ষতা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন একটি বড় বিষয় হিসেবে সামনে এসেছে। একটা সরকারের নিরপেক্ষতা বললে তার মৌল আদর্শগত নিরপেক্ষতার কথা বলা হয় না। কারণ, সে পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকবে এবং এটার একটা সংকট সৃষ্টি হয়েছে, যেহেতু দুর্বল জনগোষ্ঠীরা আরও বেশি দুর্বল বোধ করছে, অনেক বেশি বিপন্ন বোধ করছে। একটা স্বৈরাচারী সরকারের আমলে যে রকমভাবে তাদের প্রতি অত্যাচার বা তাদের প্রান্তিকীকরণ হয়েছে, ঠিক একই রকমভাবে নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু…। লিঙ্গ বৈচিত্র্যের কথা তো বলাই যাচ্ছে না। এটা আরেক সমস্যা হয়ে গেছে।’

দেবপ্রিয় আরও বলেন, ‘কিন্তু এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা, বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে। এটা গুরুত্বপূর্ণ হয়েছে কারণ, এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে, আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে। সরকারের ভেতরে যে সরকার আছে, এটা এখন আর কোনো গোপন বিষয় নয়। এটা সবার কাছেই প্রকাশ্য। অন্তর্নিহিতভাবে যে ক্ষমতার চক্রটি আছে, সেটাকেই সরকারকে তারা চাইলেও তার প্রার্থিত এলাকাতে পৌঁছাতে পারছে কি না, এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন সরকারের নিরপেক্ষতা পুনঃপ্রমাণ করা…কাদম্বরীকে করিতে হইবে।’

অন্তর্বর্তী সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারবে কি না, বৈঠকে সেই প্রশ্ন রেখে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আপস, আঁতাত বা সিট–ভাগাভাগির নির্বাচন নয়, একটা প্রকৃত নির্বাচন। যেখানে মানুষ ভোট দেওয়ার পর শান্তিতে থাকবে। শুধু ভোটের দিন নয়, ভোটের পরের দিনও সে থাকবে। সেহেতু দ্বিতীয় প্রশ্নটা দাঁড়িয়েছে এটা এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নির্বাচন করতে হলে অবশ্যই শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা খুব ভালো বুঝছি যে প্রশাসনিক ক্ষমতা ও প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা করা সম্ভব নয়। সেনাবাহিনীর বৃহত্তর অংশগ্রহণ ব্যতিরেকে এটা করা সম্ভব নয়। আমি সাধারণভাবে বুঝি যে তিন-চার মাসের জন্য তাদের মাঠে থাকতে হবে এবং তারা আসার পরেই প্রথমে অস্ত্র উদ্ধারের কাজটা করতে হবে। একই রকমভাবে হয়তো স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্তভাবে তারা কী করবে…।’

সে ক্ষেত্রে ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অথবা স্ট্রাইকিং ফোর্সের বাইরে গিয়ে কিছু একটা হতে হবে এবং সেনাবাহিনীর আরেকটু প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ লাগবে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, ‘কিন্তু সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক মানুষের দুশ্চিন্তার কারণ হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে সরকারের নিরপেক্ষতা ও সরকারের সক্ষমতা—এই দুটো বিষয় এখন দুটো বড় প্রশ্ন। যেহেতু এটা অন্তর্বর্তী সরকার, আমি মনে করি সরকারের সময় হয়েছে একটা ডেস্ক ক্লিয়ারিং লিস্ট করার। এখন যদি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তৃতা দেন, আমি প্রত্যাশা করব যে তিনি কী দিয়ে সমাপ্ত করতে চাইছেন, সেটাকে তিনি পরিষ্কার করবেন। যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, সেগুলো কোথায় কোথায় তিনি শেষ করবেন, কোথায় কোথায় অংশগ্রহণ করবেন…।’

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেছেন, ‘সংস্কার একটা অব্যাহত প্রক্রিয়া। রাজনৈতিক নেতাদের এখন নির্বাচনের ইশতেহার দিতে হবে। ওই ইশতেহারে আমাদের নাগরিক সমাজ, গণমাধ্যম ও উদ্যোক্তাদের পক্ষ থেকে আলোচনা বা আন্দোলন দরকার হলে, তা করা দরকার। দেশ থাকবে, জনগণ থাকবে, সরকার আসবে–যাবে। এই চিন্তাটা মাথায় রেখে জাতি গঠনের এই অবস্থান থেকে ওই উত্তরণের জায়গাটাতে পৌঁছাতে হবে। এখন গত বছরের মূল্যায়নের চেয়ে আমি আগামী এক বছরের এই নিষ্ক্রমণ পদ্ধতিটা কী হবে বা এক্সিট পলিসিটা কী হবে, সেটার জন্য কী কী প্রয়োজন পড়বে, সেগুলোর ওপর গুরুত্ব দেওয়ার আমি প্রয়োজন বোধ করেছি।’

প্রথম আলোর এই গোলটেবিল বৈঠকে অংশ নিচ্ছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার, বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান,  গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, অধ্যাপক সাঈদ ফেরদৌস, নির্মাতা কামার আহমাদ সাইমন,  লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, লেখক ও গবেষক মাহা মীর্জা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ প্রমুখ৷

The post অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে: দেবপ্রিয় ভট্টাচার্য appeared first on Mzamin.

ধান উৎপাদনে রেকর্ড, তবুও অস্থির চালের বাজার
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:দেশে এ বছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদন হয়েছে। তবে কৃষক ও ভোক্তা কেউই এর সুফল পাচ্ছেন না। বোরোর উৎপাদনের সঙ্গে বাজার পরিস্থিতির মিল নাই। বোরোর এই ভরা মৌসুমেও বাজারে বাড়ছে চালের দাম। সরকারের পক্ষ থেকে নজরদারির অভাবের সুযোগ নিয়ে মোকামে সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছে মিলাররা। এর ফলে আড়ত থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সব ধরনের চালের দাম বেড়েছে। চাল আমদানি ও অভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারে দাম বাড়তি। সরকার চালের বাড়তি দর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলা হলেও ব্যর্থ হয়েছে। বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, যখন কৃষকের হাতে বা গোলায় ধান থাকে তখন বাজারে ধানের দাম কম থাকে। ব্যবসায়ীদের হাতে যাওয়ার পর চালের দাম বাড়িয়ে তোলা হয়। মিলারদের কারসাজির মাধ্যমে বাজারে ধানের দাম কমিয়ে রাখা হয়। আর কৃষকের হাত থেকে ধান চলে গেলেই দাম বাড়ে চালের। এ বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের হিসার মতে, গত এক বছরে বাজারে গড়ে চালের দাম বেড়েছে ১৫ শতাংশ। এর মধ্যে গত এক মাসে চিকন চালের দাম বেড়েছে ৫ শতাংশ, আর মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে ৯ শতাংশ। অভিযোগ রয়েছে, চালের মোকামগুলোয় মিলাররা কারসাজি করে চালের বাজারকে অস্থির করে তুলেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের মোট চালের প্রায় ৫৫ শতাংশ বোরো মৌসুমে উৎপাদন হয়। ফলন ভালো হলে সরবরাহ বাড়ে, আর বাজারে দাম কমে। এ বছর বোরোতে রেকর্ড ২ কোটি ১৪ লাখ টন চাল উৎপাদন হয়েছে। তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছর দেশে বোরোর উৎপাদন হয়েছে এক কোটি ৯৫ লাখ টন। ২০২০-২১ অর্থবছরে উৎপাদন হয়েছে ১ কোটি ৯৩ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে ২ কোটি টন। ২০২২-২৩ অর্থবছরে ২ কোটি ৫ লাখ টন। আর ২০২৩-২৪ অর্থবছর বোরোর উৎপাদন দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ মেট্রিক টন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের বাজার দরের প্রতিবেদনে চালের দাম বৃদ্ধির তথ্য তুলে ধরেছে। টিসিবির তথ্য বলছে, গত এক মাসের ব্যবধানে নাজিরশাইল ও মিনিকেটের দাম ৫ দশমিক ২৬ শতাংশ, পাইজাম ও লতার দাম ৮ দশমিক ৭০ শতাংশ এবং ইরি ও স্বর্ণার দাম ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দাম বেড়েছে আরও বেশি। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখন বাজারে চালের দাম বাড়ার কোনও কারণ নেই। এছাড়া, সরকারের গুদামেও যথেষ্ট পরিমাণে চাল মজুত আছে। চলতি অর্থবছরের শুরুতে সরকারের গুদামে চাল ও গমের মজুত রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। (খবর-বাংলা ট্রিবিউন)।

এদিকে চালের দাম বাড়তি প্রসঙ্গে রাজধানীর বাদামতলী ও বাবুবাজার চাল আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের ধান, চালের বাজার এখন অটো রাইচ মিল ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর দখলে। তারা বাজার থেকে প্রতিযোগিতা করে ধান কেনে। ফলে ধানের বাজার বাড়তি। এছাড়া বর্তমান আবহাওয়াও চাল উৎপাদনের জন্য উপযোগী নয়। এরও বিরূপ প্রভাব পড়েছে চালের বাজারে। তাই দাম বেড়েছে সব প্রকার চালের।’ তবে এর সঙ্গে দ্বিমত করেছেন ধান উৎপাদনকারী কৃষকরা। তাদের বক্তব্য, যদি প্রতিযোগিতা করে কেউ ধান কেনে তাহলে তো কৃষকদের লাভবান হওয়ার কথা। এ বছর কৃষক বোরো ধান উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক, কিন্ত অধিক মুনাফা তো পায়নি।

রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই চালের দাম বেড়েছে। সেখানে চালকল মালিকরা ঈদের পর কারবার চাঙা হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছেন, যে কারণে চালের দাম এখন বেশি। কোরবানির ঈদের পর প্রতি বস্তা চালের দাম সর্বোচ্চ বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। ঈদের আগের তুলনায় বর্তমানে প্রতিকেজি চাল মানভেদে ২ থেকে ৮ টাকা টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল বিআর-২৮, পারিজা মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকা দরে। সরু চালের মধ্যে জিরাশাইলের কেজি ৭৪ থেকে ৮০ টাকা এবং মিনিকেট ৭৬ থেকে ৮৪ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৬ টাকা কেজি দরে।

কৃষকরা জানিয়েছেন, ভরা মৌসুমে যখন চালের দাম কমে যাওয়ার কথা, তখনই চালের বাজার অস্থির হয়ে উঠেছে। রাজধানীসহ সারা দেশের বাজারে হঠাৎ কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন জাতের চালের দাম। এতে সাধারণ ভোক্তারা যেমন চাপের মুখে পড়েছেন, তেমনি হতাশ কৃষকরাও। এখন চালের বাজার ঊর্ধ্বমুখী দেখে অনেক কৃষক মনে করছেন তারা ঠকেছেন। এ পরিস্থিতিতে চালের বাজার ‘সিন্ডিকেট’ ও ‘করপোরেট দখল’ এমন অভিযোগ তুলে জয়পুরহাটের ব্যবসায়ী, চালকল মালিকদের সংগঠন ‘বাংলাদেশ অটো, মেজর ও হাস্কিং মিল মালিক সমিতি’র সাধারণ সম্পাদক লায়েক আলী বলেন, ‘বাজারে ধানের দাম বেশি। এ কারণে চালের দাম বাড়ছে। গত তিন সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে।’

তিনি বলেন, ‘বড় বড় করপোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে বাজার থেকে হাজার হাজার মণ ধান কিনেছে। সরকার তাদের কিছুই বলে না। অথচ সাধারণ মিলাররা ৫০০ মণ ধান কিনলেই সরকার ব্যবস্থা নেয়। বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে সাধারণ মিলাররা চাল ব্যবসা ছেড়ে দিচ্ছেন। হাটবাজারগুলোতে এখন ধানের সরবরাহ কমে গেছে। দামও বেশি। তাই চালের দাম কমার সম্ভাবনা কম। তবে সরকারি-বেসরকারিভাবে চাল আমদানি করলে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে নাটোরের কৃষক তোফাজ্জেল হোসেন টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালের বাজারে অস্থিরতা নিরসনে সরকার কিছু উদ্যোগ নিলেও ফল এখনও দৃশ্যমান নয়। প্রতিনিয়তই চালের দাম বাড়ছে। এখানে কৃষকদের কোনও হাত নাই। মোকামে ধানের দাম বেশি বলে শুনেছি। ধানের দাম বেশি হলে চালের দাম বাড়তি থাকবে এটাই স্বাভাবিক।’

জানতে চাইলে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘সবই মিলারদের সাজানো কারসাজি। তারাই চালের বাজারকে নিজেদের সুবিধামতো অস্থির করে তোলে। কৃষকের হাতে যখন ফসল থাকে তখন দাম কমিয়ে রাখা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। আবার যখন কৃষকের হাত থেকে পণ্য চলে যায় তখন দাম বাড়িয়ে ভোক্তাকে ক্ষতির মুখে ফেলা হয়। সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না।’

এ প্রসঙ্গে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চাল আমদানি ও অভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারে দাম বাড়তি। সরকার চালের বাড়তি দর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। গত বছরের তুলনায় এবার বোরো উৎপাদন ১৫ লাখ টন বেশি হয়েছে। তবু বাজারে চালের দাম বেড়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘কৃষকের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায় এবার সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা রোধ করা গেলে সব সমস্যার সমাধান সম্ভব।’ শুক্রবার (৪ জুলাই) রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি মোটা চাল; ইরি বা স্বর্ণা ৫৫ থেকে ৬০ টাকা, মাঝারি মানের চাল পাইজাম বা লতা ৬০ থেকে ৬৭ টাকা এবং সরু চাল নাজিরশাইল বা মিনিকেট ৭৫ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়। যা সপ্তাহের ব্যবধানে মানভেদে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেশি।

The post ধান উৎপাদনে রেকর্ড, তবুও অস্থির চালের বাজার appeared first on Mzamin.

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার এই সুবিধা বাতিল করে নোটিশ জারি করে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। এর ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ। ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারত। এবার সেই সুবিধা বাতিল করায় ভুটান, নেপাল ও মিয়ানমারে পণ্য রপ্তানিতে সংকটে পড়বে বাংলাদেশ।

৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) জারি করা নোটিশে বলা হয়েছে, ‘২০২০ সালের ২৯ জুন জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে আগের সার্কুলারের প্রক্রিয়া অনুযায়ী ইতোমধ্যে ভারতে প্রবেশ করা বাংলাদেশি কার্গোকে ভারতীয় অঞ্চল ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে।’

ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার এমন এক সময়ে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে দেওয়া সুবিধা বাতিল করল, যার কয়েক দিন আগে ভারত-বাংলাদেশসহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে আমেরিকা। এর আগে সম্প্রতি চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি ভারতের চিকেনস নেক নিয়ে কথা বলেন। এর কয়েক দিন না যেতেই বাণিজ্যের ক্ষেত্রে নতুন এই ঘোষণা এল ভারতের পক্ষ থেকে।

ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা এবং জিটিআরআইয়ের প্রধান অজয় ​​শ্রীবাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশের স্বার্থকে সমর্থন করে আসছে এবং গত দুই দশক ধরে বিশাল ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যগুলোতে (মদ ও সিগারেট বাদে) একমুখী ও শূন্য-শুল্ক প্রবেশাধিকার প্রদান করেছে।

শ্রীবাস্তব বলেন, ‘তবে চীনের সহায়তায় চিকেনস নেক এলাকার কাছে একটি কৌশলগত ঘাঁটি স্থাপনের বাংলাদেশের পরিকল্পনা নতুন এই পদক্ষেপকে উৎসাহিত করতে পারে। ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে লালমনিরহাটে বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ চীনা বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছে।’

এই সিদ্ধান্তের পর বাংলাদেশি রপ্তানিকারকদের রপ্তানি ব্যয় বাড়বে। লজিস্টিক যাবে দেরিতে। আর পুরো বিষয়টিই এখন অনিশ্চয়তায় পড়েছে। এ ছাড়া নেপাল ও ভুটান বাংলাদেশে সীমিত ট্রানজিট সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে। কারণ এই পদক্ষেপের ফলে বাংলাদেশের সঙ্গে তাদের বাণিজ্য ব্যাহত হবে। বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন।

The post বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত appeared first on Mzamin.

বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা’
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:বাংলাদেশকে ব্যবসার জন্য সেরা জায়গা উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশে ব্যবসা নিয়ে আসুন এবং এর মাধ্যমে বিশ্ব বদলে দিতে ভূমিকা রাখুন ‘বাংলাদেশ এমন একটি দেশ, যার বিশ্বকে বদলে দেওয়ার অভিনব সব ধারণা রয়েছে। এসব ধারণাকে বাস্তবে রুপ দিতে হবে। তাই আমরা আপনাদের আমন্ত্রণ জানাই, যেন আপনারা শুধু বাংলাদেশকে নয়, পুরো বিশ্বকেই বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন।’ আজ বুধবার রাজধানীর একটি হোটেলে চারদিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলনের আয়োজন করেছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনি যদি কোনো লক্ষ্য নিয়ে ব্যবসা করতে চান, তাহলে বাংলাদেশই আপনার সেই জায়গা।’ তিনি বলেন, বাংলাদেশ কাজ করে দেখায়, আর একবার কেউ শুরু করলে অন্যরাও তার অনুসরণ করে। কীভাবে মানুষ ব্যবসার মাধ্যমে সুখী হয়, তার বর্ণনা করে তিনি বলেন, ‘টাকা উপার্জন করে মানুষ নিঃসন্দেহে আনন্দ বা সুখ পায়, কিন্তু অন্যকে সুখী করার মধ্যে অতিরিক্ত আনন্দ বা সুখ নিহিত রয়েছে।’

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যবসায়ীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি আপনি বাংলাদেশে ব্যবসা করেন, তাহলে আপনি সুখ এবং অতিরিক্ত আনন্দ দুটিই পাবেন। কোনো খরচ ছাড়াই এই অতিরিক্ত আনন্দ আপনি লাভ করতে পারেন এবং এটি করে আপনি গর্বিত হবেন।’ অধ্যাপক ইউনূস বলেন, তিনি শুধু বাংলাদেশ নয়, বরং পুরো এই অঞ্চলকেই দেখেন যেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি একসাথে অর্থ উপার্জন এবং মানুষের জীবন পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আপনাদের প্রতিটি প্রতিষ্ঠান এই অতিরিক্ত সুখ বা আনন্দ উপভোগ করতে পারবে, যদি তারা তাদের প্রভাব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে।’ অধ্যাপক ইউনূস বলেন, ব্যবসা-বাণিজ্য বিশ্ব বদলে দেওয়ার একটি শক্তিশালী হাতিয়ার এবং এর মাধ্যমে নতুন সভ্যতা গঠনের ওপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘আমি বলছি, আমরা ‘তিন শূন্য’র একটি পৃথিবী তৈরি করতে পারি। এটা সরকার দিয়ে নয়, ব্যবসার মাধ্যমে করা সম্ভব। কারণ এটা সরকারের কাজ নয়, বরং ব্যক্তিমাত্র, মানুষ হিসেবে আমাদের কাজ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা মানুষ। আমরাই বিশ্বকে বদলে দিতে পারি।’ ব্যবসা-বাণিজ্য মানুষের হাতে একটি শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন সভ্যতা হবে এমন একটি সভ্যতা যেখানে কার্বন নির্গমন থাকবে না। ‘আমরা তা করতে পারি। এটি হওয়া উচিত ব্যবসায়িক উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে।’

কার্বন নিঃসরণকে আত্মবিধ্বংসী ব্যবস্থা আখ্যা দিয়ে তিনি সম্পদ কেন্দ্রীকরণ না করার আহ্বান জানান। তিনি বলেন, অর্থ উপার্জন আনন্দের হলেও, সম্পদের কেন্দ্রীকরণ মানবজাতির জন্য সবচেয়ে বিপজ্জনক। ‘এটি পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে।’ তিনি শূন্য বেকারত্বের ধারণার প্রতিও গুরুত্ব দেন এবং বলেন, তরুণ প্রজন্ম প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বিশ্বকে বদলে দিতে সক্ষম।

১৯৭৪ সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মানুষের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময় প্রায় ১৫ লাখ মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেন। তবে ১৯৭৪ সাল থেকে এই স্বল্প সময়ের যাত্রায় আমরা এক অভূতপূর্ব অবস্থানে চলে এসেছি। বিদেশি বিনিয়োগকারীদের তিনি বলেন, আপনারা আমাদের এই অগ্রযাত্রায় সামিল হন। অধ্যাপক ইউনূস ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের কথাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন।

The post বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা’ appeared first on Mzamin.

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হওয়ায় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে বলে জাতীয় সংবাদ সংস্থা বাসস খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়,ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা এমন ঘোষণা দেন।প্রতিনিধিদলটি গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন। ইয়াংওয়ান করপোরেশন পরিচালিত এই শিল্পপার্কে অনেক বিনিয়োগকারী তাৎক্ষণিকভাবে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য শ্রম, শিল্প, জ্বালানি ও বিনিয়োগ নীতিতে গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এমন সময়ে আপনারা বাংলাদেশে এসেছেন যখন আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করছি। এই নতুন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখন সহজ ও ঝামেলামুক্ত।’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আপনাদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা আমাদের দায়িত্ব। আমি জানি গত ১৬ বছরে আপনাদের অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে, আমরা সেই সময়ের ক্ষতিপূরণ দিতে চাই।’ ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসা কিহাক সাং প্রধান উপদেষ্টার কথার সঙ্গে একমত পোষণ করেন এবং দেশের ব্যবসাবান্ধব পরিবেশ ও সরকারের ইতিবাচক নীতির প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহ দেন যাতে তারা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখতে পারেন। তিনি বলেন, ‘বাংলাদেশকে আপনাদের ব্যবসার গন্তব্য এবং অনুপ্রেরণার উৎস বানান। আপনারা কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন।’ কিহাক সাং ঘোষণা দেন, ইয়াংওয়ান করপোরেশন চট্টগ্রামে আগামী কয়েক মাসের মধ্যে একটি টেক্সটাইল ও ফ্যাশন কলেজ স্থাপন করবে, যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষ টেক্সটাইল হাবে পরিণত করতে দক্ষ মানবসম্পদ তৈরি করবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার প্রেরিত সাম্প্রতিক চিঠিরও প্রশংসা করেন, যা নতুন মার্কিন প্রশাসনের নীতির কারণে উদ্ভূত উদ্বেগ নিরসনে সহায়ক হয়েছে। তিনি বলেন, ‘চিঠিটি অত্যন্ত সুচিন্তিত ছিল’ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য গার্মেন্টস ব্যবসায়ীদের পরামর্শও দেন।

বাংলাদেশের সাপ্লাই চেইন কাঠামো অনন্য উল্লেখ করে কোরিয়ান ফ্যাশন ও রিটেইল খাতের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতও দ্রুত বিকাশমান এবং বিশ্ব বাণিজ্য কাঠামোতে দেশটি শীর্ষ ওষুধ রপ্তানিকারক হতে পারে। একজন বিনিয়োগকারী দেশে একটি এপিআই (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট) কারখানা স্থাপনের আগ্রহ জানান।

অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলের একজন শীর্ষ কোরীয় সার্জনকে চট্টগ্রামে একটি হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন। বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে এলজির কর্মকর্তাসহ কোরিয়ার টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বৃহৎ বেশ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা ছিলেন।

The post বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ বিনিয়োগে প্রস্তুত appeared first on Mzamin.

‘শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা’
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট: বাংলাদেশি পণ্যে আমেরিকার শুল্ক বৃদ্ধির ফলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমেরিকায় বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি এ বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘নতুন শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবেন। আমদানি বাড়ানোর মাধ্যমে বানিজ্য ঘাটতি কমানো হবে। মার্কিন শুল্ক বাড়ার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না।’

গত বুধবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা। বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার আমেরিকা। ব্যবসায়ীদের উদ্বেগ এর ফলে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমে যেতে পারে। বাণিজ্য উপদেষ্টা জানান, বর্তমান ট্রাম্প প্রশাসন আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার যোগাযোগ রেখে আসছে।

সেখ বশির বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আমাদের উদ্দেশ্য তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা। আমরা বাণিজ্য বৃদ্ধি করতে চাই। এর জন্য করণীয় কি হতে পারে উভয় পক্ষেরই, এটি নিয়ে আলোচনা হবে। আমরা আমদানি নীতি সংশোধন করেছি। এর ফলে বাণিজ্য বৃদ্ধি পাবে।’

এদিকে নতুন শুল্ক আরোপে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নতুন শুষ্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।’

খলিলুর রহমান বলেন, ‘আমি গত ফেব্রুয়ারিতে আমেরিকায় যাই, প্রথমেই স্টেট ডিপার্টমেন্টে আমাদের বিষয়গুলো উত্থাপন করি। কয়েকটি ডিপার্টমেনটের সঙ্গে কথা হয়। শুরু থেকেই আমরা এনগেজড আছি। ভয়ের কিছু নেই। আমরা আমেরিকার সঙ্গে নিরিড় আলোচনায় আছি। আমাদের প্রতিক্রিয়া তাদের পাঠাবো।’

হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, ‘আমার সঙ্গে কয়েক দিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল অ্যাডভাইজারের কথা হয়েছে। আমরা তাদের জানিয়েছি। তারা আমাদের বিষয় জানেন। প্রধান উপদেষ্টা আগেই বিষয়টি অনুধাবন করেছেন এবং সময় মত ব্যবস্থা নিয়েছেন। ধারণা করছি, যখন রিবেটের অনুরোধ করব, তখন ইতিবাচক সাড়া পাব।’

The post ‘শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা’ appeared first on Mzamin.

ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিট্যান্সের পর এবার রিজার্ভ নিয়ে সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক। মাস শেষ হওয়ার আগেই দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ২৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যনুযায়ী, বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে। এর আগে, ৯ মার্চ বাংলাদেশ ব্যাংক জানায় যে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। ফলে তখন নিট রিজার্ভ কমে ১৯.৭৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

এ ছাড়া, জানুয়ারির শুরুতে আকুর নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল। তখন ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধের পর নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিট রিজার্ভ আইএমএফের বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুসারে গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত নিট রিজার্ভ নির্ধারিত হয়। বিশ্ববাজারে ডলার সংকট এবং আমদানি ব্যয়ের চাপের মধ্যেও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাকে স্বস্তি দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

The post ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন ডলার ছাড়াল appeared first on Mzamin.