শিরোনাম :

রুশ গোলায় প্রাণ হারালো ইউক্রেনের ৭০ সেনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনে উত্তর-পূর্বাঞ্চলের শহর ওখতারকায় রুশ বাহিনীর কামানের গোলায় ৭০ জনেরও বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য। ইউক্রেনের সুমাই অঞ্চলের রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্র ঝেউইজকি তার টেলিগ্রাম অ্যাপে একটি পোস্টে বলেন, রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট ধ্বংস হয়েছে, অন্ততপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছেন গোলার বিস্ফোরণে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করার কাজে ব্যস্ত।

ওখতারকা শহরের ঐ হামলায় ইউক্রেনের প্রতিরোধের মুখে অনেক রুশ সেনাও হতাহত হয়েছেন দানি করে তিনি আরও বলেন, ওখতারকায় রুশ সেনাদেরও ‘অনেক মৃতদেহ’ পড়ে আছে। সেগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এই সংবাদের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিবিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023