শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইইউতে যোগ দিচ্ছে ইউক্রেন?

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

রুশ আগ্রাসনের মুখেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্চে ইউক্রেন। সোমবার ইইউতে যোগদানের আনুষ্ঠানিক আবেদনে স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনকে বিশেষ পদ্ধতিতে সদস্যপদ অর্জনের অনুমতি দিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আবেদন করেছেন জেলেনস্কি। ইইউ ব্লকে অন্তর্ভুক্ত হতে পারলে ইউক্রেনের জন্য ন্যাটোতে অন্তর্ভুক্তির পথ অনেকটা সহজ হবে।

ইইউ চেয়ারম্যান চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়ন প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

ইইউ আর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ইচ্ছার কারণেই ইউক্রেনের সাথে বিরোধে জড়িয়েছে রুশ কর্তৃপক্ষ। এর মাঝেই ইউক্রেনের পক্ষ থেকে ইইউতে যোদ দেয়ার জন্য এ বিশেষ আবেদন করা হলো। ইউক্রেনের প্রবল পশ্চিমাপন্থী মনোভাবের কারণেই মস্কোর সঙ্গে কিয়েভের সম্পর্কের অবনতি চরম পর্যায়ে পৌঁছায়। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে অনড় জেলেনস্কি।

এদিকে কোনোভাবেই বিরোধী পশ্চিমাদের নিজের ঘররে কাছে রাখতে চায় না রাশিয়া। ইউক্রেনকে সাবধান করা চাহ্রাও হুঁশিয়ারি দিয়েও কাজ না হওয়ায় গত বৃহস্পতিবার দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023